নিউজ

সুইচ স্পর্শ না করেও চালানো যাবে পাখা থেকে লাইট, অভিনব প্রকল্পের আবিস্কার কলেজের পড়ুয়ার

গোটা বিশ্বে করোনা ভাইরাসের জেরে নাজেহাল অবস্থা। করোনা আক্রান্ত ব্যক্তিকে কোনোভাবে স্পর্শ করলে বা সেই আক্রান্ত ব্যক্তির দ্বারা কোনো জিনিস স্পর্শ করার পর সেটি যদি একজন সুস্থ মানুষ ধরে সে করোনা আক্রান্ত হয়ে পড়ছে। আর এভাবেই ক্রমে বাড়ছে করোনা সংক্রমণ। তাই এবার স্পর্শ না করেই বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্র চালানো সম্ভব, এমন দিশা দেখালো আসানসোলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। কামরান হাসান নামক ওই পড়ুয়া আবিস্কার করে ফেললেন ‘নন কনট্যাক্ট সুইচিং সিস্টেম’।

যার ফলে বন্ধ থাকা কোনো বিদ্যুতিন যন্ত্র স্পর্শ না করে শুধু সুইচের কাছে হাত নিয়ে গেলেই চলতে শুরু করবে সেটি। ধরুন ফ্যান বা লাইট বন্ধ রয়েছে। তাকে চালাতে হবে। তখন ওই সুইচকে স্পর্শ না করে কাছে আঙুল নিলেই ফ্যান বা লাইট বা যেকোনো বৈদ্যুতিক যন্ত্র চলতে শুরু করবে। এই ‘নন কনট্যাক্ট সুইচিং সিস্টেম’ ব্যবস্থাটির আবিষ্কারক ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের পড়ুয়া কামরান হাসানকে সহযোগীতা করেছেন শিক্ষক সৌমেন সেন।

জানা গিয়েছে, মাত্র তিন দিনের মধ্যে এটি তৈরি করা হয়েছে। এটি তৈরিতে খরচ হয়েছে ৩৬০ টাকা। আবিষ্কারক কামরান হাসান জানিয়েছেন, “একটি আল্ট্রা সোনিক সেন্সর সিস্টেমের একটি ডিভাইস রয়েছে। সেই ডিভাইসের মাধ্যমে যেকোনো বোর্ডের সুইচকে এই পদ্ধতিতে ব্যবহার করা যায়”। ওই কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম ভট্টাচার্য জানিয়েছেন, এই প্রকল্পটিকে আগামীদিনে এই কলেজে ব্যবহার করা হবে। এছাড়া অন্য কোনো স্কুল, কলেজ যদি এই প্রকল্পের ব্যবহারে সায় দেয় তবে আমরা পাশে আছি”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026