লাদাখ: ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত। দুই দেশের বিদেশমন্ত্রকের মধ্যে হওয়া বৈঠকের পরও মেলেনি কোনও সমাধান সূত্র। বরং দিনের-পর-দিন লাদাখে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি আরও উদ্বেগজনক হচ্ছে। এমন অবস্থায় দুই দেশের পক্ষ থেকেই সেনা বাড়ানো হয়েছে সীমান্তে।
জানা গিয়েছে, বিশেষ করে লাদাখের দক্ষিণ প্রান্তে প্যাংগং লেক বরাবর ফিঙ্গার পয়েন্টগুলিতে সেনা বাড়িয়েছে ভারত। গত একদিনে দফায় দফায় ওখানে সেনা ট্যাঙ্ক পাঠানো হয়েছে। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, তারা আশঙ্কা করছে যে, এবার ফিঙ্গার থ্রি দখল করার চেষ্টা করতে পারে লাল ফৌজ। তাই এতোটুকু ঝুঁকি নিতে নারাজ ভারতীয় সেনা।
শুক্রবার সকাল এগারোটা নাগাদ দুই দেশের সেনা কর্তারা আলোচনায় বসেন। গত বেশ কয়েকদিন ধরে দুই দেশের সেনা কর্তাদের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আরও কয়েকবার বৈঠক হতে পারে। কারণ, দুই দেশের সেনাদের ক্রিয়া-কলাপের ওপর নজর রাখছেন সেনা কর্তারা।
প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। কারণ, সে দিক থেকেই চিনা সেনাদের ওপর নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা। এদিকে রিজলাইনে আরও বেশি সেনা মোতায়েন করেছে চিন। সব মিলিয়ে লাদাখে ভারত-চিন সীমান্তে অবস্থা আরও অনেক বেশি উদ্বেগজনক হয়ে রয়েছে। পরবর্তী সময়ে কোন দিকে সীমান্তের পরিস্থিতি মোড় নেয়, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…