ভারতঃ চিন ভারত বিদেশমন্ত্রক পর্যায়ের বৈঠকের হওয়ার পরে থামেনি দুপক্ষের লড়াই। বরং গত ২৪ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সংখ্যা বাড়িয়েছে দুই পক্ষই। প্রতিদিনই দুপক্ষের লড়াইয়ে ক্রমশ সরগরম হচ্ছে লাদাখ সীমান্ত। আর এসবের মাঝেই প্যাংঙ্গন লেক বরাবর ফিংগার পয়েন্টগুলিতে সেনা সংখ্যা বাড়িয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দফায় দফায় ওই এলাকায় সেনা, ট্যাঙ্কার পাঠানা হয়েছে।
প্রসঙ্গত গতকাল চিন প্যাংগং লেকের পশ্চিম তীর দিয়ে মোটর বোট চড়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। কিন্তু তবে প্যাঙ্গন লেকের চারপাশে ভারতীয় সেনা জওয়ানদের কড়া পাহারা থাকার কারণে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে ব্যর্থ হয় চিন। এরপরেই ভারতীয় সেনার তাড়া খেয়ে নিজেদের অংশে ফিরে যেতে বাধ্য হয় চিনা সেনারা। মে মাস থেকে দখল করে রাখা ফিংগার-ফোরে মঙ্গলবার প্রবেশ করে চিনা সেনারা।
মোটর বোটে চেপে ভারতীয় ভূখণ্ডের ভেতর প্রবেশ করার সাথে সাথেই তাদের তাড়া করে ভারতীয় সেনারা আর এই ঘটনার পরেই পাত তারি গুটিয়ে নিজেদের এড়িয়ায় পাড়ি দেয় চিন সেনারা।দুই দেশের ফৌজের মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয় সেইজন্য শুক্রবার সকাল ১১টা নাগাদ দুই দেশের সেনা কর্তারাই আলোচনায় বসেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বরং দুপক্ষই রাতারাতি আরো বেশি সেনা মোতায়েন করেছে লাদাখ সীমান্তে।
সব মিলিয়ে যত দিন যাচ্ছে এখন দুই তরফের বিবাদ ততোই বাড়ছে। এছাড়াও প্রতিবার নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করেছে ভারতের সেনাবাহিনী। এমনকি এতোকিছুর পরেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বজায় রাখতে চাইছে চিনের পিপলস লিবারেশন আর্মি।
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…
বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চিত রিটার্ন— এই দুই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সাধারণ মানুষ।…
কলকাতার রাস্তায় অবৈধ পার্কিং রুখতে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন সরকারের পক্ষ থেকে…
গরমের ছুটিতে দার্জিলিং বা উত্তরবঙ্গ যেতে চান? ট্রেনের টিকিটের চিন্তা ভুলে এবার মাত্র ১৮০০ টাকাতেই…
নীতি আয়োগের নতুন বার্তার পর ফের শিল্পায়ন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাংলায়। হাওড়া-হুগলি থেকে…
আইপিএলে ফের ব্যাট হাতে তাণ্ডব চালালেন ফিন অ্যালেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়…