বিনোদন

জামিন খারিজ, কেঁদে কেঁদে গাল লাল করে ফেললেন রিয়া চক্রবর্তী

শুক্রবারেও জামিনে ‘না’ শুনতে হল মাদককাণ্ডে ধৃত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার দুপুর থেকেই ডাল রুটি খেয়ে আছেন অভিনেত্রী। জামিনের আশায় দিন গুনছেন, কিন্তু পরপর তিন দিনিই সেই আশা ভঙ্গ হয়। রিয়ার উকিল সতীশ মানশিন্ডে যতবার জামিনের আর্জি নিয়ে আদালতের দারস্থ্ব হয়েছেন ততবার সেই জামিনের আর্জি নাকচ করে দেয় সেশন কোর্ট। এদিন রিয়া জানান, বাইকুল্লার মহিলা সংশোধনাগারে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাঁকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে।

প্রসঙ্গত, নারকোটিক্স কন্ট্রোল বুরো সংস্থার অশোক জৈনের কথায়, ‘‘রিয়ার বিরুদ্ধে আমাদের হাতে প্রমাণ রয়েছে। তার ভিত্তিতেই আমরা ওকে গ্রেফতার করেছি। আর তাকে হেফাজতে নেওয়ার দরকার নেই আমাদের।’’ ওই দিন রিয়া স্বীকার করে নেন, সুশান্তের জন্য মারিজুয়ানা-সহ নানা ধরনের মাদক জোগাড় করতেন তিনি নিজে। এরপর মেডিক্যাল পরীক্ষার পরেই ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে আদালতে তোলা হয় অভিনেত্রীকে।

উল্লেখ্য, রিয়া এনসিবি-কে জানিয়েছেন, “মার্চ থেকে জুনের প্রথম দিক পর্যন্ত তিনি সুশান্তের জন্য মোট ১৬৫ গ্রাম মারিজুয়ানা জোগাড় করেছিলেন। এনসিবির দাবি, ‘‘এ থেকেই স্পষ্ট, ড্রাগ সিন্ডিকেটে রিয়ার যোগ ছিল।’’ উল্লেখ্য, ২০১১ সালে কোকেন মামলায় গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেতা ফারদিন খান। অবশ্য, কঙ্গনা রানাউত স্পষ্ট করে জানিয়েছেন, বলিউডে মাদক ব্যবহারের কথা। তিনি নির্দিষ্ট কিছু নাম নিয়ে সরাসরি জানিয়েছেন মাদক ব্যবহারের কথা।

রিয়ার জামিন না হওয়ার পেছনে তবে কী কারণ থাকতে পারে? এই ব্যপারে, সেশন কোর্টে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো দাবি করে, এই মুহূর্তে রিয়াকে জামিনে ছাড়া হলে তিনি প্রভাবশালী যোগাযোগ কাজে লাগিয়ে তথ্যপ্রমাণ নয়ছয় করতে পারেন রিয়া চক্রবর্তী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026