করোনা পরীক্ষা বাড়ালে আমেরিকাকে ছাপিয়ে যাবে চিন ও ভারত : মার্কিন প্রেসিডেন্ট
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, করোনার আতুর ঘর চিন এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতে করোনা ভাইরাসের পরীক্ষা বাড়ানো হলে সেখানে যা আক্রান্তের সংখ্যা পাওয়া যাবে তা আমেরিকাকে ছাপিয়ে যাবে। এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আমেরিকাতে আক্রান্ত হয়েছেন ১.৯ মিলিয়ন মানুষ, এমনই জানা গিয়েছে জনস হপকিনস করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের তথ্যতে। করোনা সংক্রমণের জেরে আমেরিকায় মৃত্যু ঘটেছে ১,০৮,১২০ জনের। নতুন আরও ৯২২ জনের করোনায় মৃত্যু হয়েছে আমেরিকায়। তাই এখনো পর্যন্ত আমেরিকাতে মৃত্যু হয়েছে মোট ১,০৯,০৪২ জনের।
এদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৩৬,১৮৪ জন ও চিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪,১৭৭ জন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত ২০ মিলিয়ন করোনা পরীক্ষা করা হয়েছে। এরপর পরীক্ষা বাড়ালে করোনা সংক্রমণের হার আরও বাড়বে। আমেরিকাতে করোনা আক্রান্তের সংখ্যা এত বেশি হওয়ার কারন করোনার পরীক্ষা। এছাড়া আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি টেস্টের সংখ্যা আরও বাড়াতে”।
তিনি আরও বলেন, ” আমি হলফ করে বলতে পারি ভারত ও চিনে করোনার পরীক্ষা বাড়ানো হলে আমেরিকার আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যাবে।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ৪ মিলিয়ন মানুষের উপর। অপরদিকে আমেরিকার তুলনায় সাউথ কোরিয়ায় ৩ মিলিয়ন ও জার্মানিতে ৪ মিলিয়ন করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…