নতুন কর্মী নিয়োগ নয়, অবসরপ্রাপ্ত কর্মীদের পুনঃনিয়োগের পথেই হাঁটল ভারতীয় রেল
ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে আরও একবার ট্রেনযাত্রার নিয়মে পরিবর্তন আনা হল। নতুন নিয়ম অনুযায়ী যাত্রা করার সময় যাত্রীকে নিজের ঠিকানার শহরের পিনকোডও লিখতে হবে। যদি যাত্রীরা এটি না লেখে তবে টিকিট বুকিং করা যাবে না।
রেল কর্তৃপক্ষের উচ্চপদস্থ আধিকারিকদের মতে করোনা সংক্রমণের জেরে চলা লকডাউন শেষ হয়ে আনলক-১ ঘোষিত হয়েছে। রেল পরিষেবার ক্ষেত্রেও বেশ কিছুদিন বন্ধ থাকার পর তা আবার চালু করা হয়েছে। তবে এই ট্রেনগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার ইত্যাদি নিয়মগুলি পালন করতে হবে। এছাড়াও রিজার্ভেশন টিকিটের জন্য কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে।
ভারতীয় রেলমন্ত্রকের নতুন নির্দেশ অনুযায়ী টিকিট বুকিং এর ক্ষেত্রে যে ফর্ম ফিলআপ করা হয় তাতে আরও বাড়তি কিছু তথ্য দিতে হবে। আপনি যে গন্তব্যে যাবেন সেখানকার সম্পূর্ণ তথ্য দিতে হবে। শুধুমাত্র জায়গার নাম দিলে হবে না, তার পিন কোডও দিতে হবে। কোনো যাত্রী রিজার্ভেশন ফর্মে সম্পূর্ণ তথ্য না দিলে টিকিট বুকিং হবে না। কম্পিউটারাইজড সিস্টেমের মতোই সমস্ত তথ্য দিলে মেশিন থেকে টিকিট বেরিয়ে আসবে।
যাত্রীর সমস্ত তথ্য নেওয়ার কারণ হল, যাতায়াতের মধ্যে কোনো যাত্রী বা তার সহযোগী যদি করোনা আক্রান্ত হয়ে পড়ে তবে নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করা যাবে। এই কারণে, যাত্রীর গন্তব্য ও অন্যান্য তথ্য জানা জরুরি।তাই রেলমন্ত্রকের তরফ থেকে যাত্রীর মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…