Categories: নিউজ

এবার ভারতে বন্ধ হল PubG, আছে আরও ১১৮টি অ্যাপ, জানুন কী আছে তালিকায়

কিছুদিন আগেই ব্যান্ হয়ে গিয়েছিল টিকটক সহ আরো বেশ কয়েকটি চাইনিজ অ্যাপ্লিকেশন। এর প্রধান উদ্দেশ্য ছিল চীনের বিরুদ্ধে একটি ঠান্ডা লড়াই ঘোষণা করা। তারপর থেকেই আশঙ্কা ছিল পাবজি মোবাইল ব্যান্ হয়ে যাবার। এবার সেই আশঙ্কাই সত্যি প্রমাণ করে ভারত সরকার আজ ব্যান করে দিলো পাবজি মোবাইল সহ ১১৮ টি চীনা অ্যাপ্লিকেশন। এরমধ্যে পাবজি মোবাইল ছাড়াও রয়েছে আপুস লঞ্চার, শেয়ার সেভ, ক্যাম কার্ড, উইচ্যাট, বাইদু, লুডো ওয়ার্ল্ড, স্মার্ট অ্যাপ লক, সহ আরো বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন।

ভারত সরকারেরআইটি দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারতের সাইবার সিকিউরিটি এবং ভারতীয় ব্যবহারকারীদের সুরক্ষার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চীনের অ্যাপ্লিকেশনগুলি ভারতের সমস্ত গোপন তথ্য চুরি করে চীনে পাচার করছিল বলে ধারণা ভারত সরকারের আইটি দপ্তরের।

ইন্দো চীন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ভারত সরকারের তরফ থেকে চীন বিরোধী নীতি নেওয়া শুরু হয়। তারপর থেকেই ভারতের সুরক্ষা রক্ষার্থে ৫৯ টি চিনা অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়। ওই তালিকায় ছিল ভারতে বিশাল পরিমাণে ব্যবহার হওয়া অ্যাপ্লিকেশন TikTok। এছাড়াও ছিল CamScaner, এর মত আরও অ্যাপ্লিকেশন। এবারে আরো ১১৮ টি অ্যাপ্লিকেশন ব্যান করে দিয়ে ভারত সরকার জানিয়ে দিল যে তারা ভারতের সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম আপস করবে না।

অ্যাপ্লিকেশন এর সমস্ত তালিকা দেখতে হলে নিচের ছবি তিনটি দেখুন –

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026