বলিউড কুইনের গরম নিঃশ্বাসে কাঁপছে গোটা বলিউড। উঠে আসছে একের পর এক নাম। প্রধানমন্ত্রী দফতরকে ট্যাগ করে তিনি জানান বলিউডের প্রায় বেশীরভাগ শতাংশ অভিনেতা, পরিচালক, নির্দেশক মাদকাসক্ত। সুশান্ত মৃত্যু কেসে, একমাত্র কঙ্গনা রানাউত সরব হয়েছেন। সরাসরি বিভিন্ন অভিনেতা ও পরিচালকদের নাম নিয়ে তোপ দেগেছেন।
তাঁর সাহসী কণ্ঠ ছাপিয়ে গিয়েছে গোটা বলিউডকে। যেখানে কঙ্গনা দাবি করছেন যে বলিউডের অধিকাংশ তাড়কাই কোকেইন নেন এবং যারা প্রথম বলিউডে পা রাখেন তাঁদের এক প্রকার ফ্রিতে মাদক দেওয়া হয়। এছারা বিভিন্ন হাউস পার্টিতে বিভিন্ন নিষিদ্ধ মাদকের যথেচ্ছ ব্যবহার হয়। ঠিক এই গল্পে প্রতিবাদ জানালেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। তবে এর আগে মুখ খোলেন আইনজীবী মহেশ জেঠমালানি (Mahesh Jethmalani) ।
ঠিক কী বলেছিলেন মহেশ জেঠমালানি? তিনি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কার্যত প্রশ্ন রেখেছেন, “এমন একটি বলিউডের এক অভিনেত্রীর গুরুতর অভিযোগের পরেও কেন ইন্ডাস্ট্রির কেউ মুখ খুললেন না। এই মৌনতা থেকে জনসাধারণ কী সিদ্ধান্তে উপনীত হবেন?” আইনজীবীর এই প্রশ্নকে হাতে রেখে মুখ খুললেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। এবারে, মহেশ জেঠমালানির ট্যুইটের জবাবে রবিনা লেখেন, ‘সারা বিশ্বে ৯৯ শতাংশ বিচারক, আইনজীবী, রাজনীতিবিদ, সরকারি আধিকারিক, পুলিশ দুর্নীতিগ্রস্ত। এই বক্তব্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ মানুষ যথেষ্ট বোধবুদ্ধি সম্পন্ন। তাঁরা ভালো-মন্দের মধ্যে ফারাক করতে পারেন। কয়েকটা পচা আপেলের জন্যে বাক্সের সব আপেলকে খারাপ বলা যায় না। ঠিক তেমনই আমাদের ইন্ডাস্ট্রিতেও ভালো এবং খারাপ দু’রকমই মানুষ আছেন।’
কথায় আছে, যখন এক শিয়াল ডাকে তখন বাকিরাও ডাকে, এক্ষেত্রেও কিছুটা এই রকমই। চিত্র পরিচালক রাম গোপাল বর্মাও মহেশ জেঠমালানির ট্যুইটের উত্তরে জানিয়েছেন, “যদিও আমি নিজে বলিউডের অংশ, তবুও আপনার মতোই আমিও স্তম্ভিত। শুধু এক্ষেত্রেই নয়, বলিউডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধর্ষক, খুনি, মাফিয়া পর্যন্ত বলা হচ্ছে। তাও সবাই চুপ!”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…