নিউজ

ভারতে বুলেট ট্রেন কবে থেকে চলবে? জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

ভারতে এবারে আসছে বুলেট ট্রেন। আর এই বুলেট ট্রেন নিয়ে এবারে বড়ো ঘোষণা করলে দিলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়ে দিলেন, ভারতে কবে থেকে চলবে বুলেট ট্রেন। দিন দুয়েক আগেই দুর্ঘটনার কবলে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। মোষের ধাক্কায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনের অংশ ভেঙে যায়। তবে এই নিয়ে এবারে নিজের মত জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানালেন, এই ট্রেনটি সারিয়ে আবারো ছুটবে। এই ট্রেনের এমন কোনো ক্ষতি হয়নি।

রেলমন্ত্রী এদিন বললেন, বুলেট ট্রেন ডিজাইনিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। এমনকি, স্টেশনগুলিকে বিশ্বমানের করার কাজ চলছে ইতিমধ্যেই। রেলমন্ত্রী এদিন বলছেন, ২০২৬ সাল থেকে ভারতে চলবে বুলেট ট্রেন। কাজ চলছে অত্যন্ত দ্রুতগতিতে। আর মাত্র ৪ বছরের মধ্যেই এই বুলেট ট্রেন ছোটার মত পরিস্থিতি তৈরি করা হবে।

বৃহস্পতিবার মুম্বাই থেকে গান্ধিনগরগামি বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। ট্রেনের সামনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ট্রেনের বিশেষ ক্ষতি হয়নি। বটওয়া থেকে মনিনগরের মাঝে একটি মোষকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। তারপরেই এই ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারপরে সেই ট্রেনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026