নিউজ

Durga Puja Carnival 2022: থাকবে ৯৫ পুজো কমিটি, দুর্গাপুজো কার্নিভালের জন্য ঢেলে সাজানো হয়েছে রেড রোডকে

আজ শনিবার গোটা কলকাতা শহর অপেক্ষা করে রয়েছে রেড রোড কার্নিভালের জন্য। আসলে পুজো শেষ হলেও এখনো পুজোর আমেজ কাটেনি বাঙ্গালীদের মধ্যে। আজ রেড রোডে কার্নিভালের মাধ্যমে এই বছরের মতো শেষ হয়ে যাবে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। তাই শেষ কয়েকদিন ধরেই অনুষ্ঠানকে কেন্দ্র করে রেড রোডে সাজো সাজো রব। রাজবাড়ীর আদলে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এছাড়া বিদেশি প্রতিনিধিদের জন্য থাকছে অত্যাধুনিক বসার জায়গা। এখন এই কার্নিভাল দেখার জন্য পাসের চাহিদা তুঙ্গে। ইতিমধ্যেই ২০ হাজারের বেশি আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে। গোটা রেড রোড জুড়ে দুপাশে থাকছে বিস্তর বসার জায়গা।

গত দুই বছর করোনার কারণে রেড রোড কার্নিভাল বন্ধ ছিল। আর তার আগে এই কার্নিভাল হলেও এত জাঁকজমকপূর্ণভাবে হত না। তবে চলতি বছরে বিশ্বমানের সুযোগ সুবিধা নিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন হচ্ছে এই কার্নিভাল। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে মোট ৯৫ টি পুজো কমিটি এই রেড রোডের কার্নিভালে যোগদান করবে। এরমধ্যে রয়েছে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার পাশাপাশি সল্টলেক অঞ্চলের বেশ কয়েকটি পুজো কমিটি। কিন্তু বেশিরভাগ আসছে দক্ষিণ কলকাতা থেকে। এই কার্নিভাল শুরু হবে বিকেল সাড়ে ৪ টে থেকে। অনুষ্ঠান চলবে প্রায় ৩ ঘন্টা। প্রত্যেকটি পুজো কমিটি মূল মঞ্চের সামনে ২-৩ মিনিটের মধ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

কার্নিভাল বিকেল থেকে শুরু হলেও পুজো ক্লাবগুলিকে সকাল ১১ টার মধ্যে রেড রোডের বিশেষ জায়গায় রিপোর্টিং করতে হবে। এই অনুষ্ঠান সৌরভ জায়া ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিবেশন দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও, অসুস্থতার কারণে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। এই কার্নিভাল দেখতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য নেতা মন্ত্রী এবং ইউনেস্কো প্রতিনিধিরা। আসলে বাংলার দুর্গা পুজোকে ইউনেস্কো বিশেষ স্বীকৃতি দেওয়ার পর বড় মাপের কার্নিভালের আয়োজন করতে চলেছে মমতা সরকার। এই কার্নিভাল এর জন্য শহরের বিভিন্ন প্রান্তে যানজট হতে পারে বলে আগে থাকতেই সাবধান করেছে কলকাতা পুলিশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026