খেলা

BCCI President: সৌরভের পরে কে হবেন BCCI-এর নতুন সভাপতি? উঠে এলো বিশ্বকাপ জয়ীর নাম

শুভক্ষণ আসন্ন, আগামী ১৮ই অক্টোবর নির্বাচিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদের লড়াই। ২০১৯ সালে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার পর থেকে সফলতার সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের পথনির্দেশনা করে আসছিলেন সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ। তবে বিভিন্ন সময়ে তাদের দিকে আঙ্গুল তুলেছেন ক্রিকেট বোর্ডের একাধিক সদস্যবৃন্দ। এমনকি আসন্ন দিনে তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের এই গুরুত্বপূর্ণ পদের জন্য ভোটে লড়তে পারবেন কিনা, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সৌরভ গাঙ্গুলী এবং জয় শাহ জুটি আরও তিন বছরের জন্য অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত এই পদে থাকার জন্য লড়াই করতে পারেন বলে জানা গেছে।

আপনাদের জানিয়ে রাখি, একাধিক মিডিয়ার মান্যতা অনুযায়ী সৌরভ গাঙ্গুলী আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদের জন্য লড়বেন না বলে জানা গেছে। সূত্রের মান্যতা অনুযায়ী, সৌরভ গাঙ্গুলী আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন বলে মনে করা হচ্ছে। আর সেই কারণে খুব শীঘ্রই বিসিসিআইয়ের নিকট নিজের ত্যাগ পত্র প্রদান করতে পারেন তিনি। কারণ, চলতি বছরের শেষ লগ্নে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার নব প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছে। আইসিসির বর্তমান প্রেসিডেন্ট গ্রেগ বার্কলের চেয়ে সমর্থনে নাকি বেশ কিছুটা এগিয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলী।

এদিকে সৌরভ গাঙ্গুলীর এমন সিদ্ধান্তের পর আসন্ন দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই গুরুত্বপূর্ণ সিংহাসন কে দখল করবেন তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। একটি ন্যাশনাল মিডিয়ায় দাবি করা হয়েছে, সৌরভ গাঙ্গুলীর অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে দেখা যেতে পারে। তিনি আর কেউ নন বরং ১৯৮৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রজার বিনি। জানা গেছে, ইতিমধ্যে রজার বিনি নিজের সমর্থনের জন্য বিভিন্ন প্রদেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ শুরু করেছেন। জানা গেছে, কর্ণাটক ক্রিকেট বোর্ডের সমর্থনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে লড়তে চলেছেন রজার বিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026