খেলা

তৃতীয় ম্যাচে আরও একটি রেকর্ড করতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে ভারত বুধবার ২৯ শে জানুয়ারি হ্যামিল্টনের সিডন পার্কে নামতে চলেছে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির এখন প্রত্যেকটি ম্যাচেই কোনো না কোনো একটি রেকর্ড করা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচেও অধিনায়ক হিসেবে আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি।

তৃতীয় ম্যাচে আর মাত্র ২৫ রান করলেই মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবেন কোহলি। বর্তমানে এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু’প্লেসি, তার সংগ্রহ ১২৭৩ রান। দ্বিতীয় স্থানে ১১৪৮ রান করে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (১১১২ রান) এবং তার ২৪ রান পিছনে আছেন বিরাট কোহলি(১০৮৮)।

আরও পড়ুন : তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলে বড় পরিবর্তন, বাদ পড়তে পারেন এই ক্রিকেটার

এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন সর্বাধিক ৮ টি করে অর্ধশতরান করে যৌথভাবে শীর্ষে রয়েছেন। তাই তৃতীয় ম্যাচে দুজনের কাছেই সুযোগ থাকছে একে অপরকে টপকে যাওয়ার। এই সিরিজে বিরাট কোহলি এখন পর্যন্ত দুই ম্যাচ মিলিয়ে ৪৫ রান করেছেন এবং কোন অর্ধশতরান করতে পারেননি। সেখানে উইলিয়ামসন প্রথম ম্যাচে একটি অর্ধশতরান করে ফেলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026