আইপিএল লিগ কমিটির নতুন সিদ্ধান্ত। একই দলের হয়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে।আইপিএল এর আটটি দলের মধ্যে দুইভাগ হয়ে দুটি দল তৈরি হবে। এরপর ২৬ তারিখে হবে অল স্টারের এই ম্যাচটি। সোমবার আইপিএল-এর গভর্নিং কাউন্সিল এর মিটিং এ এমনটাই ঠিক হয়।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের মিলিত চিন্তার ফল এটি।
আরও পড়ুন : তৃতীয় ম্যাচে আরও একটি রেকর্ড করতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি
এক দলে থাকবে কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স-এর ক্রিকেটাররা। অন্যদিকে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে তৈরি হবে আরও একটি দল। যদিও কোথায় হবে তা ঠিক হয়নি তবে আইপিএল শুরুর তিন দিন আগে এই দু’টি দল লড়বে এমনটাই জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…