নিউজ

কংগ্রেস নয়, মোদী সরকারের আমল থেকেই ভারতের আমূল পরিবর্তন

ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা শনিবার বলেছেন মোদী সরকারের আমলে ভারতের আমূল পরিবর্তন হয়েছে। শনিবার একটি সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন, ‘কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনীর জন্য কিছুই করেনি। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিরক্ষা বাহিনীর জন্য এক টুকরোও সরঞ্জাম কেনা হয়নি।’

জেপি নাড্ডা বলেছেন, ‘নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার পর সেনাবাহিনীর জন্যে রাফাল বিমান, অ্যাপাচি হেলিকপ্টার, সাতটি সাবমেরিন এবং ১.৮৬ লক্ষ বুলেট প্রুফ জ্যাকেট কেনা হয়েছে।’ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘কংগ্রেস নেতারা সিএএ সম্পর্কে অজ্ঞ এবং তারা জাতীয়তাবাদ নয় রাজনীতি দ্বারা পরিচালিত। এ কারণেই তারা এর বিরোধিতা করছে।’ তিনি আরও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সিএএ নিয়ে দশ লাইন বলার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন।

আরও পড়ুন : বিধায়ক খুনের পুনরায় তদন্তের নির্দেশ, হেভিওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

জেপি নাড্ডা আরও বলেছেন, ‘নাগরিকত্ব আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং নাগরিকত্ব দেওয়ার জন্যে।’ বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেছেন, ‘বিরোধীরা কেবল ভোট ব্যাঙ্ক নিয়েই চিন্তা করছে, দেশ তাদের কাছে অগ্রাধিকার পায়না। কিন্তু বিজেপি জাতিকে সর্বদা অগ্রাধিকার দেয়।’ তিনি অবশ্য পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা নির্যাতিত ধর্মীয় সম্প্রদায়ের তালিকায় মুসলিমদের অন্তর্ভুক্তি না দেওয়াকে যুক্তি দিয়ে বলেছেন যে, যেহেতু ইসলামী দেশগুলিতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তাই তাদের ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা কম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026