টেক বার্তা

দারুণ খবর, নতুন গ্রাহকদের জন্য এই সুবিধা দিচ্ছে এয়ারটেল

টেলিকম জায়েন্ট এয়ারটেল তাদের ডিটিএইচ বিভাগ এয়ারটেল ডিজিটাল টিভির স্ট্যান্ডার্ড সেটটপ বক্স নতুন গ্রাহকদের জন্য মাত্র ১১০০ টাকা থেকে বিক্রি করা শুরু করলো। এয়ারটেল ডিজিটাল টিভি পরিষেবার ব্যবহারকারীদের জন্য বর্তমানে তিনটি সেট-টপ বক্সের অপশন আছে। এর মধ্যে একটি সেট-টপ বক্স হ’ল স্ট্যান্ডার্ড ডেফিনিশন (এসডি) একটি হাই ডেফিনেশন (এইচডি) এবং তৃতীয়টি হল সম্প্রতি চালু হওয়া এয়ারটেল এক্সস্ট্রিম বক্স যা সম্প্রতি বিক্রি শুরু করেছে এয়ারটেল।

দামের দিক থেকে, এয়ারটেল ডিজিটাল সেট-টপ বক্স এসডি এখন নতুন গ্রাহকদের জন্য ১১০০ টাকায় পাওয়া যাচ্ছে, এইচডি সেট-টপ বক্সটি ১৩০০ টাকায় এবং এয়ারটেল এক্সস্ট্রিম বক্সটি এখন এয়ারটেল থ্যাঙ্কস সদস্যদের জন্য ২২৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। ২২৪৯ টাকারটাই এখন ভারতের সর্বাধিক সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড টিভি বক্স।

আরও পড়ুন : গ্রাহকদের জন্যে সুখবর, বছরের শুরুতেই এয়ারটেল নিয়ে এল ‘দুটি প্ল্যান’

এয়ারটেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ডিশ টিভি বর্তমানে ডিশ এসএমআরটি হাব নামে তাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সটি ৩৯৯৯ টাকায় বিক্রি করছে। যার অর্থ এয়ারটেল টিভি এক্সস্ট্রিম বক্সটি এই মুহূর্তে বাজারে সবচেয়ে সস্তা অ্যান্ড্রয়েড টিভি বক্স। এয়ারটেল এক্সস্ট্রিম বক্সটি এয়ারটেল থ্যাঙ্কস গ্রাহকরা ৩৯৯৯ টাকার পরিবর্তে ২২৪৯ টাকায় পায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026