পিছু হটছে বেজিং, লাদাখের কিছু এলাকা থেকে সেনা সরালো চীন
অবশেষে দীর্ঘ আলোচনার পর লাদাখ থেকে সরছে চীন সেনা। গত ৫ই মে থেকে লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় এবং চীন সেনা মুখোমুখি। মঙ্গলবার লাদাখের তিনটি জায়গা থেকে সেনা সরালো চীন। চীন সেনা সরানোর সাথে সাথে ভারতও তাদের সেনা সরাতে শুরু করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, পেট্রোলিং পয়েন্ট ১৫ ও হটস্প্রিং এলাকা থেকে চীন সেনা সরিয়েছে।
এই সমস্ত জায়গা থেকে দুই থেকে আড়াই কিলোমিটার পিছিয়েছে চীন সেনা, ভারতীয় সেনাও একই দূরত্ব পিছিয়েছে। সীমান্ত সমস্যা নিয়ে দুদেশই জানিয়েছিল তারা আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে নিতে চায়। সেই মতো কম্যান্ড পর্যায়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকের পরেই চীন সেনা সরানোর সিদ্ধান্ত নেয়। আগামী সপ্তাহে দুই দেশের সেনার মধ্যে আরও একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, “ভারত চীনের মধ্যেকার সীমান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে।” রাজনাথ সিংয়ের এই বক্তব্যের পরেই সেনা সরানোর পদক্ষেপ করলো দুই দেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…