ফের ভর্তুকি মিলবে রান্নার গ্যাসে, জানুন কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে গ্রাহকদের
রান্নার গ্যাসের দাম কমে যাওয়ার কারণে গত মাসে ভর্তুকি মেলেনি। তবে, এ মাসে আবারও মিলবে ভর্তুকি। তেল সংস্থাগুলো থেকে পাওয়া তথ্য অনুসারে, এ মাসে আবারও দাম বেড়েছে রান্নার গ্যাসের। ফলে বাজারদরে সিলিন্ডার কেনার পর অতিরিক্ত টাকা ভর্তুকি হিসেবে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে আসবে। একইসঙ্গে আগামী মার্চের মধ্যে সিলিন্ডারের লেনদেন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। তবে এই ভাবনা কতটা বাস্তবসম্মত সে বিষয়ে সন্দেহ রয়েছে।
গত আগস্ট থেকে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ঘোষণা ছাড়াই ধাপে ধাপে বাড়ানোর অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। সাধারণ ভর্তুকিযুক্ত গ্যাস গ্রাহকদের থেকে বাড়ানো হয়েছে উজ্জ্বলা যোজনায় ভর্তুকির টাকা। গত মাসে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ১৯০ টাকা কমে যায়। যার ফলে কলকাতায় মাত্র ৫৮৪ টাকা ৫০ পয়সায় মিলছিল রান্নার গ্যাস। জুনে আবারও ৩১ টাকা ৫০ পয়সা বেড়ে যায় গ্যাসের দাম। ফলে বর্তমানে কলকাতায় গ্যাসের দাম এসে দাঁড়ায় ৬১৬ টাকায়।
অন্যদিকে, গ্যাস কেনার ক্ষেত্রে লেনদেনের বিষয়টি ডিজিটাল মাধ্যমে করার কথা ভাবছে কেন্দ্র। বর্তমানে বেশিরভাগ গ্রাহক নগদের গ্যাসের দাম মেটান। খুব সামান্য গ্রাহক রয়েছেন যারা ডিজিটাল মাধ্যমের সাহায্যে টাকা দেন। তবে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত লেনদেন ডিজিটাল মাধ্যমে করার জন্য তিনটি রাষ্ট্রায়ত্ব সংস্থাকে জানিয়েছে কেন্দ্র। যদিও, এমন নির্দেশের কথা অস্বীকার করেছেন তেল সংস্থাগুলোর কর্তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…