নিউজ

চীনের সাথে চুক্তি বাতিলের জের, এবার রেলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ চীনা সংস্থা

শুক্রবার ভারতীয় রেলের তরফে একটি ফ্রেট করিডোর তৈরির কাজের চীনা কোম্পানির চুক্তি বাতিল করা হয়েছিল। ৪১৭ কিলোমিটার দীর্ঘ এই ফ্রেট করিডোরটি কানপুর থেকে মুঘলসরাই পর্যন্ত বিস্তৃত। এবার এই চুক্তি বাতিলের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলো চীনা সংস্থাটি। China Railway Signal and Communication Corporation (CRSC) নামে এই সংস্থার দাবি, “বিশ্ব ব্যাংকের আর্থিক সাহায্য নিয়ে এই ফ্রেট করিডোরটি তৈরি হচ্ছিল। কিন্তু তারা এখনো এই চুক্তি বাতিল করেনি। ভারতীয় রেল এদিকে সংস্থার হাতে চুক্তি বাতিলের নোটিশ ধরিয়েছে।”

দিল্লি হাইকোর্টে এই নিয়ে মামলা করেছে ওই চীনা সংস্থাটি। এই প্রসঙ্গে ভারতীয় রেলের দাবি, বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করেনি ঠিকই কিন্তু এই ফ্রেট করিডোরের তহবিল এবার রেল নিজেই তৈরি করবে। প্রসঙ্গত, কানপুর থেকে মুঘলসরাই পর্যন্ত ৪১৭ কিলোমিটার ফ্রেট করিডোরের বরাত পায় এই চীনা সংস্থাটি। ২০১৬ সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় রেলের সাথে ৪৭১ কোটি টাকার চুক্তি হয় চীনা সংস্থার। গত চার বছরে মাত্র ২০ শতাংশ কাজ করা হয়েছে এই দাবি করে রেলের তরফে চীনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হয়।

গতকাল এই চুক্তি বাতিলের চিঠি দেওয়া হয় সংস্থাটিকে। তারপর আজ সংস্থার তরফে রেলের নামে মামলা করা হলো দিল্লি হাইকোর্টে। জানা যাচ্ছে, চীনা সংস্থা আদালতের দ্বারস্থ হয়েছে যাতে কোনোভাবেই ভারতীয় রেল বিশ্ব ব্যাংকের টাকা না পায় তার জন্য। কানপুর-মুঘলসরাই ওই ফ্রেট করিডোরের ম্যানেজিং ডিরেক্টর অনুরাগ সাচান জানিয়েছেন, “আমরা চীনা সংস্থাকে বরাত বাতিলের চিঠি দিয়েছি। নতুন করে টেন্ডার ডাকা হবে, কোনো ভারতীয় সংস্থাকে দিয়ে এই কাজ করানো হবে।”

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026