বিনোদন

সুশান্ত মামলায় এবার সরব নির্ভয়ার আইনজীবী, জানুন কী হতে চলেছে

এর আগে দিল্লীর নির্ভয়াকান্ডে জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি দিতে দীর্ঘ সাত বছর লড়াই করেছিলেন আইনজীবী সীমা সমৃদ্ধি। এবার আরও একবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সরব হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন এই ঘটনায় সিবিআই তদন্তের দাবী জানিয়ে। এদিন তিনি একটি ট্যুইট করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ জানার অধিকার রয়েছে প্রত্যেক ভারতীয়র। একমাসেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, তবুও পুলিশ আসল সত্যি উদঘাটনে ব্যর্থ। আমাদের অনুরোধ আপনি এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিন।”

উল্লেখযোগ্য, দিল্লীর নির্ভয়াকান্ডে সাত বছর নির্ভয়ার বাবা-মায়ের পাশে থেকে লড়াই করেছিলেন আইনজীবী সীমা। তিনি অপরাধীদের ফাঁসি হওয়া পর্যন্ত তার লড়াই চালিয়ে গিয়েছিলেন। সম্প্রতি তিনি সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কান্ডে সিবিআই তদন্ত চেয়ে সরব হয়েছেন।

অন্যদিকে সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন অনেকেই। জানা গিয়েছে বিহারের ‘জন অধিকার পার্টি’র সভাপতি পাপ্পু যাদব এই বিষয়ে অমিত শাহের কাছে চিঠি লিখেছেন। সংশ্লিষ্ট চিঠির উত্তরে অমিত সাহা লিখেছেন, “আমি আপনার চিঠি পেয়েছি। আপনার চিঠি সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে।”

যদিও এখনও পর্যন্ত এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, বিজেপির রাজ্যসভার এক সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও সুশান্ত কান্ডে সুশান্তের বান্দ্রার বাড়িটিকে সিল করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। তার মৃত্যু তদন্ত আগামীদিনে কোন পথে এগোয় সেদিকেই তাকিয়ে গোটা দেশবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026