নিউজ

ডোকলামের সংযোগস্থলে সেতু বানাল ভারত, এবার খুব সহজেই চীনের উপর নজরদারি চালাবে দেশ

এবার অরুণাচল প্রদেশে ব্রিজ তৈরি করল ভারত, যার সাহায্যে এই সেতু দিয়েই সেনার সরঞ্জাম ও সেনাবাহিনী খুব সহজেই পৌঁছতে পারবে সেখানে। জানা গিয়েছে, ওই সেতু ৪০ টন পর্যন্ত ভার বহন করতে সক্ষম। ব্রিজটির অনেক নীচে বয়ে গিয়েছে খরস্রোতা নদী। ব্রিজটি অনেক চওড়া হওয়ায় সহজেই জিনিসপত্র নিয়ে আসা যাবে। ৪.৯৪ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজের নির্মাণে খরচ হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

ওই অঞ্চলে ভারত-চীন সংঘাত সবচেয়ে বেশি। আর সেখানেই ভারত তৈরি করে ফেলল একটি ব্রিজ। যদিও যাতায়াতের অসুবিধা ছিল। এছাড়া বিশেষজ্ঞদের মতে, এতে চীনকে রীতিমতো চিন্তায় ফেলবে ভারত। ওই অঞ্চলে যাতায়াতের অসুবিধা থাকায় সঠিকভাবে সেই স্থানে নজরদারি চালাতে পারত না ভারত। তাই এই সেতু। এরফলে সীমান্ত পর্যন্ত বাড়ানো হয়েছে ব্রিজটি। তারফলে খুব সহজেই জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে ওই অংশে।

এছাড়া আরও একটি স্থানে সেতুর উদ্বোধন হয়েছে। অরুণাচল প্রদেশের সুবনসিরি নদীর উপর তৈরি হল দাপোরিজো সেতু। আশ্চর্যের বিষয় মাত্র একমাসেরও কম সময়ে এই সেতুটির কাজ সম্পন্ন হয়েছে। দেশে লক ডাউন জারি শুরুর সময় থেকে এই সেতু তৈরির কাজ চালিয়ে গেছেন অফিসার ও কর্মীরা। একশো-এর বেশি শ্রমিক এই সেতু নির্মাণে অংশগ্রহণ করেন। যাতায়াতের সুবিধার জন্য তৈরি হয়েছে এই সেতু। এছাড়া চীন সীমান্তে অতিদ্রুত সৈন্য ও সাঁজোয়া গাড়ি পারাপার করা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026