যদিও করোনার সূত্রপাত চীনে, তবে এই ভাইরাসের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হল আমেরিকা। আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লক্ষ, সাথে মারা গেছে ৫০ হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতিতে এবার এগিয়ে এলো নাসা। তৈরি করে ফেললো করোনা চিকিৎসায় প্রয়োজনীয় হাইপ্রেসার ভেন্টিলেটর।
বিশেষজ্ঞরা অনেকেই জানিয়েছিলেন, প্রয়োজনীয় ভেন্টিলেটরের অভাবেই এতোজন মারা গেছে। এই বিপদের মাঝে অবশেষে এগিয়ে এসেছে নাসা। তাদের তৈরি ভেন্টিলেটর ইতিমধ্যেই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন মার্কিন হাসপাতালে। এর আগে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া-সহ একাধিক শহরের হাসপাতালগুলিতে ছিল না পর্যাপ্ত মাত্রায় ভেন্টিলেটর। এই অভিযোগ সামনে আসতেই দায়িত্ব নিয়ে মাত্র ৩৭ দিনের মধ্যেই আধুনিক ভেন্টিলেটর তৈরি করে ফেলেছে নাসা। জানা গেছে এটি ব্যবহারে মিলছে সাফল্য।
এই বিষয়ে নাসার ‘জেট প্রোপালশন ল্যাবরেটরি’র ডিরেক্টর মাইকেল ওয়াটকিন্স বলেছেন, “যেহেতু আমরা মহাকাশ যান নির্মাণ করি, তাই আমরা চিকিৎসা সরঞ্জাম সাধারণত তৈরি করি না। তবে উন্নত ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করার ফলে আমরা এটি নির্মাণে সক্ষম হয়েছি। দেশের বিপর্যয়ের দিনে তাদের পাশে দাঁড়ানো যে কতখানি গুরুত্বপূর্ণ তা আমাদের ইঞ্জিনিয়াররা উপলব্ধি করেছেন। এছাড়া এটিকে নিজেদের কর্তব্য মনে করে এগিয়ে এসেছেন তারা।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…