লকডাউনের পর দেশে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির উপর ভিত্তি করে এবং দেশের মানুষের স্বার্থে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেছেন।
এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে নতুন করে করোনাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১১ জন। আর গত ২৪ ঘন্টায় দেশে করোনার বলি হয়েছেন ৩১ জন। দেশে মোট এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩৬৩ জন। সমস্ত তথ্যই সরকারি সূত্রের উপর ভিত্তি করে লেখা হয়েছে।
তবে খুশির খবর, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩৬ জন। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যার নিরিখেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৪ জন, মৃত্যু হয়েছে ১৬০ জনের।
এরপরেই রয়েছে দিল্লির স্থান। সেখানে মোট আক্রান্ত ১ হাজার ৫১০ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৩ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০০ র বেশি। মৃত্যু হয়েছে ৭ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…