শ্রেয়া চ্যাটার্জি – ছত্রিশগড়ে সুকমা জেলার একজন মাওবাদী মাদাকাম লাখা, যার জীবনটাই পাল্টে গেছে করোনা ভাইরাসের দৌলতে। যে হাতে বন্দুক তুলে নেওয়াই তার একমাত্র কাজ ছিল। আজ সেই শক্ত কঠিন হাতেই তিনি সেলাই করে চলেছেন মাস্ক। পুলিশের কর্মীদের জন্য তিনি প্রচণ্ড ব্যস্ত মাস্ক বানাতে। প্রতিদিন প্রায় ৯০ টি করে মাস্ক বানাচ্ছেন, এখনো পর্যন্ত প্রায় ১৫ হাজার মাস্ক তিনি তৈরি করেছেন। শুধু তাই নয় আর সমাজে গরিব মানুষদের মধ্যেও বিলি করবেন তার হাতে তৈরি এই মাস্ক। সব কাজ গুলি করবেন বিনা পয়সায়। এই মাওবাদীরা বিহার, ছত্রিশগড়, অন্ধপ্রদেশ, অন্ধপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে দেখা যায়।
করোনা ভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব। ভারতবর্ষেও একটু একটু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। তাই প্রত্যেককেরই সচেতন হওয়া উচিত। সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে এবং অনেকেই ব্যক্তিগত উদ্যোগে এই মাস্ক তৈরি করে বিলি করছেন। যা সত্যি প্রশংসনীয়।
করোনা ভাইরাসের দৌলতে গোটা পৃথিবীর চেহারাটাই কেমন যেন বদলে গেছে। মানুষের মন থেকে হিংসা দূর হয়েছে, কারণ প্রত্যেকের মনেই একটাই ভয় মৃত্যুভয়। কালকে বাঁচব কিনা আমরা কেউ জানিনা। বিভিন্ন সংশোধনাগারে তৈরি হচ্ছে মাস্ক। যে মানুষগুলো একদিন অন্যায় করে জেলবন্দি ছিল আজ সেই সমাজ সেবায় এগিয়ে এসেছে। করোনা আমাদের এই গুলো দিয়েছে। করোনা একদিন চলে যাবে, আমরা সেই দিনের আশায় আছি। তবে এই মানুষগুলোর অবদান যেন এই পৃথিবীর মধ্যে থেকে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…