ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০৯ জন। মারা গেছেন ৩৪ জন, দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৩ জন। আর এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭১৬ জন। লকডাউন থাকা সত্বেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিছুতেই যেন ঘায়েল করা যাচ্ছে না এই ভাইরাসকে। করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউন।
শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬১ জন, মারা গেছেন ১২৭ জন। মহারাষ্ট্রের পরেই ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে দিল্লিতে, সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। তামিলনাড়ুতে সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৯ জন, যার মধ্যে মারা গেছেন ১০ জন। রাজস্থানে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০০ হয়েছে, আর মারা গেছেন ৩ জন। মধ্যপ্রদেশে আক্রান্ত হয়েছেন ৫৩২ জন, মৃত্যু হয়েছে ৩২ জনের।
এদিকে রাজ্যে কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৪, মৃত্যু হয়েছে ৫ জনের। পশ্চিমবঙ্গে সংক্রমণ রোধ করার জন্য বেশ কিছু স্পর্শকাতর এলাকাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। শুধু বাংলাতে নয়, দেশের বেশ কিছু এলাকাকে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…