নিজস্ব সংবাদদাতা: লকডাউনের ফলে বিপর্যস্ত দেশের অর্থনীতি। সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে ব্যাংকের বিভিন্ন স্কীমেও। এবার পোস্ট অফিসও তাদের গ্রাহকদের জন্য কিছু ছাড় ঘোষণা করলো। পোস্ট অফিসের তরফে জানানো হয়েছে যারা স্মল সেভিংস স্কীমে ২০১৯-২০ আর্থিক বছরের মিনিমাম অ্যামাউন্ট জমা করতে পারেনি তাদের কাছ থেকে কোনো পেনাল্টি নেওয়া হবেনা।
পোস্ট অফিসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত রেকারিং ডিপোজিট (RD), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) সহ সমস্ত স্মল সেভিংস স্কীমে পেনাল্টি নেওয়া হবেনা। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে প্রতিবছর মিনিমাম ৫০০ টাকা জমা করতে হয়, নতুবা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়। নতুন করে সেই অ্যাকাউন্ট চালু করতে গেলে ৫০ টাকা পেনাল্টি দিতে হয়। একইরকম ভাবে পেনাল্টি RD সহ বাকি স্মল সেভিংস স্কীম গুলিতেও। আপাতত সেই পেনাল্টি এখন দিতে হবেনা।
করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। ১৪ই এপ্রিল ওঠার কথা থাকলেও এই লকডাউনের সময়সীমা আরও বাড়বে। ২৪ মার্চ থেকে লকডাউন জারি হওয়ায় অনেকেই পোস্ট অফিসে স্মল সেভিংস স্কীমে মিনিমাম অ্যামাউন্ট জমা করতে পারেননি। কারণ অনেকেই আর্থিক বছরের শেষে পোস্ট অফিসের এই স্কীমে টাকা জমা করেন। তাই তাদের কথা চিন্তা করেই পোস্ট অফিসের এই সিদ্ধান্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…