বিশ্বের মধ্যে কোন দেশগুলির অবস্থা সবচেয়ে খারাপ, রইল সেই তালিকা
করোনার করাল গ্রাসে গোটা বিশ্ব। দিনের পর দিন বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। আর তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কিন্তু একটু হলেও স্বস্তির খবর যে সুস্থ হয়ে উঠছেন বহু মানুষ। করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৮৪ হাজার ৮৩৩ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ২ হাজার ১৩৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষের কাছাকাছি।
বিশ্বে সবথেকে ভয়ানক অবস্থা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকায়। সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৫৯৭ জন। আর আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে শীর্ষে, আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৩ হাজার ৫২৯ জন।
বিশ্বে যে সমস্ত দেশগুলিতে করোনার প্রভাব সবচেয়ে বেশি, সেই দেশগুলির পরিসংখ্যান নিচে দেওয়া হল-
১) আমেরিকা= আক্রান্ত- ৫,৩৩,২৫৯ জন, মৃত- ২০,৫৯৭ জন, সুস্থ- ৩১,৯১৭ জন।
২) স্পেন = আক্রান্ত- ১,৬৩,০২৭ জন ,মৃত- ১৬,৬০৬ জন, সুস্থ- ৫৯,১০৯ জন।
৩) ইতালি = আক্রান্ত- ১,৫২.২৭১ জন, মৃত- ১৯,৪৬৮ জন, সুস্থ- ৩২,৫৩৪ জন।
৪) জার্মানি = আক্রান্ত- ১,২৫,৪৫২ জন, মৃত- ২,৮৭১ জন, সুস্থ- ৫১,৮৫৩ জন।
৫) ফ্রান্স = আক্রান্ত -৯৩,৭৯০ জন, মৃত- ১৩,৮৩২ জন, সুস্থ- ২৬,৭৯১ জন।
ভারতে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৮ হাজার ৩৫৬ জন। মারা গেছেন ২৭৩ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…