আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আজ বিকালের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেভাবে হয়নি। কয়েকটি জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আর সেইটুকুতেই সামান্য হলেও স্বস্তি মিলেছে আমজনতার। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, ফলে মানুষের গরমে অস্বস্তি হচ্ছে। কিন্তু তবুও দেখা মিলছে না ঝড়-বৃষ্টির।
গতকাল হাওয়া অফিস উত্তর ও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির বেশি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির বেশি। বাতাসে আদ্রতার পরিমান থাকবে ৪০-৮৮ শতাংশের মধ্যে। গত ২৪ ঘন্টায় সেভাবে বৃষ্টিপাত হয়নি বলা চলে।
এদিকে সারা সপ্তাহ জুড়েই তাপমাত্রা ক্রমশ বেড়েছে। প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি ছিল। পুরো সপ্তাহজুড়েই কলকাতায় সেভাবে বৃষ্টিপাত হয়নি। তবে আজ বিকেলে যদি হাওয়া অফিসের পূর্বাভাস মিলে যায়, তাহলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কলকাতাবাসীর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…