দেশে বাড়ছে মৃত্যু, মৃতের সংখ্যা ২০০০-র গন্ডি পার, আক্রান্ত ৬২ হাজারের বেশি
ভারতে দ্রুতগতিতে বাড়ছে মৃতের সংখ্যা। দেশ মৃতের সংখ্যা ২০০০-র গন্ডি পার করে ফেলেছে। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১২৭ জনের। ফলে দেশে মোট করোনাতে মৃত্যু হয়েছে ২১০৯ জনের। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৯৩৯ জন।
সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৫৮ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ হাজার ২২৮ জন, মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ছে গুজরাতেও। মোট আক্রান্ত ৭ হাজার ৭৯৬ জন, মারা গেছেন ৪৯২ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। মোট আক্রান্ত ৬ হাজার ৫৪২ জন, তবে মৃতের সংখ্যা অনেকটাই কম। এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৩৫ জন, মৃত্যু হয়েছে ৪৪ জনের। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৮৬ জন আর মৃত্যু হয়েছে ১৭১ জনের।
দেশে আক্রান্তের সংখ্যা বাড়লেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ভারত সবরকম খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলির মতো করোনা ভাইরাস ভয়ঙ্কর আকার নিতে পারবে না ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনে করোনা বেশ জোরালো আকার নিয়েছে। সেরকম অবস্থা ভারতে হবে না, এমন আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…