নিউজ

ফের মর্মান্তিক দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিক, ট্রাক উল্টে মৃত্যু ৫ শ্রমিক

মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার পাঠা গ্রামে ট্রাক উলটে মৃত্যু হয় ৫ পরিযায়ী শ্রমিকের। শনিবার রাতে, পরিযায়ী শ্রমিকের একটি দল যেখানে ১৬ জন ছিলেন তারা ফিরছিলেন বাড়ি, হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশে, আম-ভরতি ট্রাকে চেপে অনেক আশায় দীর্ঘদিন পর বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিলেন তারা। তবে বাড়ি যাওয়া আর হল না তাদের, দেখা হল না আপনজনের সঙ্গে। যে ট্রাকে করে তারা যাচ্ছিলেম সেই ট্রাকটি নরসিংহপুরের ওই এলাকায় উলটে যায়। ঘটনাস্থলেই পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় ১১ জন।যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে জব্বলপুরের একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নরসিংহপুরের জেলাশাসক দীপক সাক্সেনা এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে বলেছেন, মোট ১৮ জন যাত্রী সহ আম-ভরতি এই ট্রাকটি যাচ্ছিল উত্তরপ্রদেশের আগ্রায়। যার মধ্যে আহত ১১জন, যার মধ্যে ৯ জন স্থিতিশীল, এবং ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে হাসপাতালের চিকিৎসক এর কাছে।

আশঙ্কাজনক অবস্থায় দুজনের মধ্যে একজনের  মাথায় চোট লেগেছে, আরেকজনের পাঁজর ভেঙে গিয়েছে। আহত ওই শ্রমিকদের মধ্যে একজনের জ্বর থাকায় প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হচ্ছে করোনা পরীক্ষার জন্য। দিনকয়েক আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ১৬ জন পরিযায়ী শ্রমিকের দল ক্লান্ত হয়ে ঘুমিয়ে ছিলেন, সেই অবস্থায় এক মালগাড়ি তাদের পিষে দেয়। পরিযায়ী শ্রমিকদের বলি হতে হচ্ছে বারবার।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে শ্রমিকদের আর্তনাদ এখনো তাজা, তার রেশ কাটার আগেই আবার প্রাণ হারালেন পাঁচ পরিযায়ী শ্রমিক। বাড়ি ফেরা আর হল না তাদের, পথেই তাদের জীবন শেষ হয়ে গেল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026