প্রতিদিনই রেকর্ড গড়ছে করোনা, দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের বেশি
দেশে করোনা ভাইরাসের উপদ্রবের পর থেকেই সংক্রমণের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এছাড়া মৃত্যুর সংখ্যাও বাড়ছে ক্রমশ। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে স্পষ্ট যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি বাড়ছে সুস্থতার হার। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করোনা ভাইরাসের যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭,৪২,৪১৭ জন। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও বেড়েছে সুস্থতার হার। করোনা ভাইরাসে দেশ জুড়ে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৫৬,৮৩১ জন। সুস্থতার হার ক্রমে বেড়ে ৬১.৫৩ শতাংশে পৌঁছেছে যা আশার আলো জাগিয়ে তুলছে চিকিৎসক মহলে।
যতজনের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে ৮.৬৬ শতাংশের শরীরে করোনা ভাইরাস পজিটিভ এসেছে। অপরদিকে, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২৩,৮৩৭ জন মানুষ। এছাড়া গত তিনদিনের ব্যবধানে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০০-এরও বেশি মানুষ, যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলে। রাজ্যে স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৫ জনের করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৮০৭ জন।
সম্প্রতি একদল বিজ্ঞানী জানিয়েছেন, বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা। তাঁরা দাবি করেছেন, মাত্র দুই মিটার দুরত্বে বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে করোনার জীবাণু। তবে এই দাবি যে সম্পূর্ণ অভ্রান্ত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘হু’-এর তরফে জানান হয়েছে, এই বিষয় খতিয়ে গবেষণা করা হবে। এদিকে দেশের মধ্যে সর্বাধিক করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৫,১৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখনো পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২,১৭,১২১ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…