২০২১ সালের মধ্যে ভারতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা হবে ২.৮৭ লক্ষ: MIT
করোনা নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করল Massachusetts Institute of Technology (MIT). এই সংস্থার গবেষক ও বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের শীতকালের মধ্যে ভারতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ২.৮৭ লক্ষ হতে পারে। যদি করোনা ভ্যাকসিন আবিষ্কার না হয় এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি না ঘটে তাহলে এই আক্রান্তের সংখ্যা এতটা বাড়বে বলে তারা মনে করছেন।
এই সংস্থার অধ্যাপক হাজির রহমানদাদ এবং জন স্টারমান ও পিএইচডি সদস্য ইয়াং লিম বিশ্বের মোট ১০ টি দেশের আক্রান্তের সংখ্যা ২০২১ সালের মধ্যে অনেকটাই বাড়বে। যার মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন ২ লক্ষ ৮৭ হাজার হবে। আর বাকি দেশগুলি হল-আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইন্দোনেশিয়া, ব্রিটেন, নাইজেরিয়া, তুর্কি, ফ্রান্স এবং জার্মানি। ২০২১ সালের ফেব্রুয়ারি শেষে ভারতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা হবে ২ লক্ষ ৮৭ হাজার, আমেরিকাতে হবে ৯৫ হাজার, দক্ষিণ আফ্রিকা ২১ হাজার, ইরান ১৭ হাজার, ইন্দোনেশিয়া ১৩ হাজার হতে পারে।
গবেষকরা ৮৪ টি দেশের প্রায় ৫ কোটি মানুষের ওপর গবেষণা করে তবেই বিষয়টি সামনে এনেছেন। করোনা টেস্ট, মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা যে হারে গোটা বিশ্বেই বাড়ছে, সেই সমস্ত দিক বিচার করেই এই তথ্য তুলে ধরা হয়েছে। গবেষকদের মতে, যদি আগামী কয়েক মাসের মধ্যে করোনা ভাইরাসের প্রতিষেধক বা টিকা আবিস্কার না হয় তবে চরম বিপদের সম্মুখীন হবে গোটা ভারত। তাই আগামী কয়েকমাসে করোনার টিকা আবিস্কার না হলে এবং দেশে সুস্থতার হার না বাড়লে ভারত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। মার্কিন গবেষকরা জানিয়েছেন, ২০২১ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে ২০-৬০ কোটিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…