ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বন্ধুত্ব বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার পক্ষে তাৎপর্যপূর্ণ, জানালেন প্রধানমন্ত্রী
বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত ও ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ বলে বুধবার জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ তম ভারত – ইউরোপীয় ইউনিয়ন (ভার্চুয়াল) শীর্ষ সম্মেলনের বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ককে স্বাভাবিক বন্ধুত্ব বলে দাবি করেছেন।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘আমাদের বন্ধুত্ব বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য উল্লেখযোগ্য। এই বাস্তবতা আজ বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আরও স্পষ্ট হয়ে উঠেছে।’ একইসঙ্গে তিনি আরও জানান, ‘আমরা গণতন্ত্র, স্বাধীনতা, স্বচ্ছতার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস রাখি।’ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারী সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কোভিড সংকট মোকাবিলায় সমস্ত দেশের একত্রিত হওয়া উচিত।
জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের জন্য অগ্রাধিকার পাবে বলে এদিন জোর দিয়ে জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বর্তমান চ্যালেঞ্জগুলি ছাড়াও জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলিও ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য আছে। ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টায় আমরা ইউরোপ থেকে বিনিয়োগ এবং প্রযুক্তিকে আমন্ত্রণ জানাই।’
অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ভারতের সহযোগিতার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আপনার দেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে যে সহযোগিতা করেছে তার জন্য আমি ভারতকে ধন্যবাদ জানাতে চাই। আমি কোভিড ১৯ মহামারী মোকাবিলায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আপনার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাই।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…