নিউজ

সীমান্ত সুরক্ষিত রাখার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে ভারতের সঙ্গে, জানাল চিনা বিদেশমন্ত্রক

এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ক্রমে সরছে চিনা সেনাবাহিনী। এই বিষয়ে মঙ্গলবার চিন ও ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে আলোচনা হয়। বুধবার চিনের বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুইং জানিয়েছেন, “ভারত ও চিনের সঙ্গে সীমান্ত বিষয়ে আলোচনা হয়েছে। এরফলে সীমান্তে উত্তেজনা কমবে। আশা করছি শান্তি বজায় রাখতে বৈঠকে হওয়া সিদ্ধান্তকে অগ্রাধিকার দেবে ভারত”।

একমাস আগে লাদাখের গালোয়ান উপত্যকায় একটি চিনা তাবু সরানোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। আর এরফলে ভারতীয় সেনাবাহিনীর ২০ জন জওয়ান শহীদ হন। এরপরই দেশ জুড়ে চিনের উপর ক্ষোভ উগড়ে পড়ে। আর এরপরই ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে দেশের উত্তর-পূর্ব সীমান্ত। একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করে নয়াদিল্লি। এই ঘটনার পর সীমান্তে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তিন বাহিনীর প্রধান। সীমান্তকে শত্রুর ঘেরাটোপ থেকে কড়া নজরে রাখতে মোতায়েন করা হয় ফাইটার জেট ও মিসাইল।

ভারতের সঙ্গে চিনের এই রক্তক্ষয়ী সংগ্রামের পর ইজরায়েল ও আমেরিকা সহ বিশ্বের আরও অনেক দেশ ভারতের পাশে থাকার আশ্বাস দেয়। চিন ও ভারতের চতুর্থ দফার কমান্ডার পর্যায়ের বৈঠক মঙ্গলবার যে সিদ্ধান্ত নেওয়া হয় তাতে ভারতের পক্ষ থেকে চিনকে প্যাংগং লেকের ফিঙ্গার এলাকা সহ গ্রোগরা ও হটস্প্রিং থেকে লালফৌজকে সরে যেতে বলা হয়। জুন মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চিনা বিদেশমন্ত্রকের একটি ভিডিও কনফারেন্স হয়। আর এরপরই ক্রমে পিছু হটেছে চিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026