বলিউডের নামজাদা ভিলেন থেকে সরাসরি রিয়েল লাইফের হিরো, অনেকটা সিনেমার কাহিনীর মতই ছিল সোনু সুদের গত বছরটা। আগের বছরে ‘দ্যা লকডাউন’ এর সময় অগুনতি পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে পৌঁছে দিয়ে এবং তাদেরকে সাহায্য করে সোনু সুদ হয়ে উঠেছিলেন তাদের মসিহা। প্রায় ৮ কি ৯ মাস নিজের খরচায় এদেরকে টানা সাহায্য করে গেছেন।
পরিবর্তে কুড়িয়েছেন বহু মানুষের আশীর্বাদ। তবে আগেরবারেই শেষ না, আবারো অনেকটা শক্তি নিয়ে এবছর আবার ফিরে এসেছে মারন ভাইরাসটি। আর জানা যাচ্ছে এবারের ভাইরাস আগের থেকেও বেশি ক্ষতিকারক। তাই এবারেও অনেক মানুষ তাদের প্রিয় সোনু ভাইয়াকে আবারো পাশে চাইছেন। একের পর এক মেসেজ এবং ফোনকল, সব দিক থেকেই একটাই কথা, ‘সোনু ভাইয়া, পাশে থাকবেন তো এবারেও?’
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এমন একটি ভিডিও শেয়ার করে সোনু এই বিষয়টি নিয়ে আবারো মুখ খুললেন। তিনি বললেন, “আমি সব রকম চেষ্টা চালাচ্ছি। কিন্তু যদি আপনার কাছে না পৌঁছতে পারি, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন।” করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিপর্যস্ত ভারত। তাই এবারে আবারো সাধারণ মানুষ সাহায্যের আশা রেখেছেন তাদের মাসিহার থেকে। আর সোনুও তাদের উদ্দেশ্যে তার সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে প্রস্তুত।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…