খেলা

IND vs SL: ‘ডু অর ডাই’ ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি ভারত, দলের সমস্যা কোথায়? জানালেন রোহিত শর্মা

এশিয়া কাপের ফাইনালে পৌঁছাতে হলে আজ শ্রীলংকার বিরুদ্ধে জয় নিশ্চিত করতে হবে টিম ইন্ডিয়ার। সুপার-৪ এর প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর এখন বাকি থাকা দুটি ম্যাচেই জয় নিশ্চিত করতে হবে ভারতকে। আজ শ্রীলংকার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার পূর্বে দলের সমস্যা তুলে ধরেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দলের অভিজ্ঞ ক্রিকেটারদের হতাশা জনক পারফরমেন্স আমাদের পরাজয়ের প্রধান কারণ।

তিনি আরও বলেন, ওপেনিং জুটির পতনের পর দরকার ছিল বিরাট কোহলির সঙ্গ দেওয়ার। তবে ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া সেই কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, দুজনেই হতাশা জনক ভাবে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। তবে ঐদিন আমাদের কপাল ভালো ছিল যে, বিরাট কোহলি লম্বা ইনিংস খেলেছিলেন। তবে দলের জন্য আগুন ঝরানো ইনিংস খেলতে পারেনি কোন ব্যাটসম্যান। সেই কারণে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী রান সংগ্রহ করতে পারেনি। আজকের ম্যাচে আশা করছি সেই ভুল সংশোধন করে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামবো আমরা।

আপনাদের জানিয়ে রাখি, সুপার-৪ ইতিমধ্যে পাকিস্তান এবং শ্রীলংকা তাদের প্রথম ম্যাচে জয় নিশ্চিত করে ফাইনালের দিকে একধাপ এগিয়েছে। ফলে সুপার ফোরের লড়াইয়ে যথাক্রমে এক ও দুই নম্বরে রয়েছে দাসুন শানাকা ও বাবর আজমের টিম। আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় লাভের পর ০.৫৮৯ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে ০.১২৬ রানরেট নিয়ে দুইয়ে রয়েছে পাক ব্রিগেড। এই তালিকায় তিনে থাকা ভারতের রানরেট -০.১২৬। ফলে টিম ইন্ডিয়াকে চলতি আইপিএলের ফাইনাল খেলতে হলে বাকি থাকা দুটি ম্যাচে জয় নিশ্চিত করতেই হবে। সেই সঙ্গে বাড়াতে হবে রান রেট।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026