জি বাংলার পর্দায় দীর্ঘদিন ধরেই অনুষ্ঠিত হচ্ছে ‘দিদি নম্বর ১’। মহিলাদের নিয়ে এই গেম রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জীর জনপ্রিয়তা দর্শকমহলে নেহাতই কম নয়। নিত্য নতুন এপিসোডে নতুন নতুন দিদিদের গল্প নিয়ে উপস্থিত থাকেন অভিনেত্রী। তবে এবার তাকে টেক্কা দিতেই একই চ্যানেলে আসছেন ইন্দ্রানী হালদার। শোনা যাচ্ছে, জি বাংলারই অন্য এক গেম রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা হিসেবে দেখা মিলবে পর্দার গোয়েন্দা গিন্নির। তবে এই প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ ইন্দ্রানী হালদার।
শেষ সুদীপ দাসের ‘কুলের আচার’এ দেখা মিলেছিল ইন্দ্রানী হালদারের। মধুমিতা সরকারের শাশুড়ির ভূমিকায় ছিলেন তিনি। ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তবে মাঝে শোনা গিয়েছিল, পর্দার শ্রীময়ী জি বাংলায় আবারো ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’ নিয়ে ফিরতে চলেছেন। তবে এখনই যে জি বাংলার পর্দায় গোয়েন্দা গিন্নি ফিরছেন না, সেকথা অবশ্য স্পষ্ট হয়েছে। আপাতত জানা গেছে, যে রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা হিসেবে দেখা মিলবে তার সেটের লুক ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় ঘুরেই পাড়ার দিদিদের সাথে হবে খেলা। তবে এই প্রসঙ্গে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যাপারটিকে ক্রমশ প্রকাশ্য হিসেবেই রেখেছেন।
নতুন রূপে পর্দার শ্রীময়ীর কামব্যাকের কথা শুনে খুশি তার ভক্তরাও। তবে ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’এর জন্য তার ভক্তদের অপেক্ষা যে আরও একটু বেড়ে গেল, তা আপাতত স্পষ্ট সকলের কাছেই। তবে কি ইন্দ্রানী হালদার ও রচনা ব্যানার্জীর মধ্যে জোরদার টক্কর হতে চলেছে জি বাংলার পর্দায়! উত্তরের অপেক্ষায় দর্শকরাও। উল্লেখ্য, মৈনাক ভৌমিকের আসন্ন ছবি ‘ছুটকি’তেও দেখা মিলতে চলেছে ইন্দ্রানী হালদারের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…