খেলা

IND vs SL: শ্রীলংকার বিরুদ্ধে দলের বাইরে যাবেন পন্থ, বদলে সুযোগ পেতে পারেন বিধ্বংসী এই ব্যাটসম্যান

এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করতে হলে আজ শ্রীলংকার বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে টিম ইন্ডিয়ার। সেই সাথে বিরাট ব্যবধানে জয়লাভ করে রান রেট বাড়াতে হবে রোহিত শর্মাদের। নিজেদের প্রথম দুটি ম্যাচে জয় নিশ্চিত করে ইতিমধ্যে পয়েন্টস টেবিলের শীর্ষ দুই স্থান দখল করে ফেলেছে শ্রীলংকা এবং পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় লাভের পর ০.৫৮৯ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে ০.১২৬ রানরেট নিয়ে দুইয়ে রয়েছে পাক ব্রিগেড। এই তালিকায় তিনে থাকা ভারতের রানরেট -০.১২৬।

বিগত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সুপার-৪ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুঃখজনক পরাজয় ঘটেছে টিম ইন্ডিয়ার। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাধিক তারকা ক্রিকেটার বল এবং ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। বিরাট কোহলি ব্যতীত কোন ব্যাটসম্যান ৩০ ঊর্ধ্ব রান সংগ্রহ করতে পারেননি। তাছাড়া ভারতের প্রধান তিন তারকা বোলার তথা হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহাল নিজেদের ব্যক্তিগত স্পেল শেষ করতে ৪০ ঊর্ধ্ব রান খরচ করেছেন। সাথে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। দুর্দান্ত ফর্মে থাকা দীনেশ কার্তিকের বদলে পন্থকে সুযোগ দিয়েছিলেন রোহিত শর্মা। তবে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশা ব্যতীত দলের জন্য কিছুই উপহার দিতে পারেননি তিনি।

ব্যাট হাতে চরম ব্যর্থতার পর ভারতীয় দলে তার জায়গা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। তাই শুধুমাত্র বাঁহাতি ব্যাটসম্যান হওয়ার সুবাদে দলে ঋষভ পন্থকে সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু বিরাট কোহলির সঙ্গে যখন একটি লম্বা পার্টনারশিপের প্রয়োজন ছিল সেই মুহূর্তে গলি ক্রিকেটারের মত অপ্রয়োজনীয় শর্ট খেলে আউট হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে হতাশ করে ১২ বলে মাত্র ১৪ রান সংগ্রহ করে ভারতীয় দলকে বিপদে ফেলেন ঋষভ পন্থ। আর সেই কারণে মনে করা হচ্ছে, আজকের ডু অর ডাই ম্যাচে তার বদলে দলে জায়গা পেতে পারেন বিধ্বংসী ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026