খেলা

টস হেরে প্রথমে ব্যাট ভারতের, ব্যাটিং অর্ডারে পরিবর্তন বিরাটের

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। বিরাট কোহলিও জানান তিনি টসে জিতলেও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন কারণ সন্ধ্যের পর শিশির একটা বড় প্রভাব ফেলবে ওয়াংখেড়েতে তাই শেষের দিকে স্পিনারদের বল ধরতে সমস্যা হয়।

এই ম্যাচে বিরাট কোহলি চার নম্বরে ব্যাট করতে নামবেন। নিজের তিন নম্বর পজিশন কে এল রাহুল কে ছেড়ে দিয়েছেন তিনি। কয়েকদিন আগেই ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছিলেন তিন ওপেনারই দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাদের থেকে দুজনকে বাছতে তারা চিন্তায় রয়েছেন এবং গতকাল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলিকে দুই ওপেনারের কথা জিজ্ঞেস করতে তিনি বলেন “দরকার হলে আমরা তিনজনকেই খেলাবো এবং আমি চার নম্বরে ব্যাট করতে নামবো”।

আরও পড়ুন : নিউজিল্যান্ড সফরে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষনা, সহঅধিনায়ক হিসেবে দলে এলেন এই তাবড় ক্রিকেটার

ওয়াংখেড়েতে ভারত ছয় ব্যাটসম্যান ও পাঁচ বোলার নিয়ে নামতে চলেছে। দলে নেই কোনো ষষ্ঠ বোলিং অপশন। দুই অলরাউন্ডার শিবম দুবে ও কেদার যাদব এর প্রথম একাদশে স্থান হয়নি। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ম্যাচে খেলছেন।

প্রথম ম্যাচের জন্য ভারতীয় একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিষভ পন্ত, রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026