দাম বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর। কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ঘোষণা করেছে ডিসেম্বরে মুদ্রাস্ফীতি বেড়েছে ৭.৩৫%, আর এর ফলেই একলাফে অনেকটাই বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বিশেষত শাক সবজির দাম একলাফে অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিপিআই জানিয়েছে, নভেম্বরের তুলনায় মুদ্রাস্ফীতি ৫.৫৪% পর্যন্ত বেড়েছে ডিসেম্বরে, এবং পরে তা আরও বাড়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন যে, ডিসেম্বরে মুদ্রাস্ফীতি থাকতে পারে ৬.৫%, কিন্তু সেটা বেড়ে ৭.৩৫% যে চলে গিয়েছে।
এই মুদ্রাস্ফীতি বাড়ার ফলে এই নিয়ে টানা তিনমাস আরবিএই এর নির্ধারিত মুদ্রাস্ফীতি এর উপরে গেলো মুদ্রাস্ফীতি বাড়ার পরিমাণ, যেখানে আরবিএই এর মুদ্রাস্ফীতি বাড়ার পরিমাণ ধার্য করা হয়েছে ৪%। বিশেষজ্ঞরা বলছেন যে, এই মুদ্রাস্ফীতি বাড়ার ফলে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে রেপো রেট কমানো কঠিন হবে। সরকার ২০২০-২১ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের কয়েকদিন পর ৬ই ফেব্রুয়ারি আরবিআইয়ের পরবর্তী আর্থিক নীতি পর্যালোচনা হবে।
আরও পড়ুন : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেরালা, প্রথম রাজ্য হিসেবে সিএএ নিয়ে চ্যালেঞ্জ কেন্দ্রকে
আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস গত সপ্তাহে বলেছিলেন যে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য। মূদ্রাস্ফীতি ক্রমশ বাড়তে থাকলে তা প্রবল ভাবে দরিদ্রদের উপর প্রভাব ফেলবে, তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই রিজার্ভ ব্যাঙ্কের প্রধান লক্ষ্য। মুদ্রাস্ফীতির জন্য গত মাসে সবজির মূল্য বাড়ে ৫৩.৩৭% এবং ডালের মূল্য বাড়ে ১৪.৮১%। যদিও সবজির এই আগুন মূল্য নিয়ে বিশেষজ্ঞরা বলেছিলেন যে, সবজির দাম বাড়ার পিছনে এবারের আবহাওয়ার অনেকটা প্রভাব আছে, এবমগ সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসেই সবজির দাম কমবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…