bdtimeline24
সম্প্রতি লাদাখ সীমান্তে সংঘর্ষের পর থেকে চীনের সাথে ভারতের শত্রুতা বেড়ে গিয়েছে। ভারতের সকল নাগরিক চীনের প্রতি এতোটাই ক্ষুব্ধ যে চীনা সামগ্রী বয়কট করার ডাক দিয়েছেন। তবে দেখতে গেলে চীনের প্রতি ভারত অনেকটাই নির্ভরশীল। কারণ, ২০১৪ সাল থেকে ভারতে প্রবেশ করেছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি। সস্তার বিভিন্ন স্মার্টফোন যেমন- শাওমি, ভিভো, ওপ্পো ইত্যাদি আমাদের মন জয় করে নিয়েছে। ফলে Micromax, Lava, Intex, Karbonn-এর মতো ভারতীয় স্মার্টফোন সংস্থাগুলি একপ্রকার লুপ্ত হয়ে গিয়েছে।
তবে এবার চিন্তার অবসান ঘটিয়ে ফের ভারতের বাজারে আসতে চলেছে Micromax, Lava, Intex, Karbonn ইত্যাদি সংস্থাগুলি। এই বিষয়ে সম্প্রতি Micromax ট্যুইট করে জানিয়েছেন। অন্যদিকে আরও খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই karbonn ও Lava ফের তাদের স্মার্টফোনগুলি আনতে চলেছে।
যদিও ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের বেশিরভাগ কাঁচামালের জন্য চীনের উপর নির্ভরশীল, তাই সংস্থাগুলির স্মার্টফোন পুরোপুরি ভারতেই ডিজাইন করা হবে। এরফলে ভারতের বাজারে চীনা স্মার্টফোন সংস্থা শাওমি, ভিভো, ওপ্পো ইত্যাদির জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে শুধু Micromax, karbonn বা Lava নয়, সাথে Creo, Videocon, Yu ফোনস, Spice mobiles, iBall, Intex, Xolo এবং jio LYF ইত্যাদি ফোনগুলিও ফিরে আসতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…