গত ১৪ই জুন রবিবার নিজের বাড়ি বান্দ্রায় আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই হতাশাগ্রস্থ ছিলেন। শুধু তাই নয় ‘পেশাভিত্তিক প্রতিদ্বন্দ্বীতা’ তার মৃত্যুর পেছনে রয়েছে কিনা সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।
তার মৃত্যুর পর ভেঙে পড়েছে গোটা পরিবার। দিদি শ্বেতা সিং কৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বেশ কিছু পারিবারিক ছবি। সেখানে ভাইয়ের অনুগামীদের উদ্দেশ্যে লিখেছেন, “আমি জানি আমাদের সবার মতো আপনাদেরও এটি মেনে নিতে কষ্ট হবে। তবুও ভাইয়ের আত্মা যাতে শান্তি পায়, সেই জন্য মন শক্ত রাখুন।”
সুশান্তের দিদি শ্বেতা আমেরিকাতে থাকেন। তার দুই ছেলেমেয়েই ছিল সুশান্তের ভীষণই আদরের। যখনই আমেরিকাতে যেতেন তখন ভাগ্নে ও ভাগ্নীর সঙ্গেই সময় কাটাতে দেখা যেত তাকে। সেই ছবিও পোস্ট করেছেন শ্বেতা। তিনি আরও লিখেছেন, “আমার ছেলেকে যখন বলি তার মামু আর নেই, সে উত্তরে বলে মামু আমাদের হৃদয়েই আছে।”
ভাইয়ের মৃত্যুর খবর পেয়েই দেশে ফেরেন তিনি। অস্থি বিসর্জন করার সময়েও তাকে দেখা যায়। বৃহস্পতিবার ছোট ভাই সুশান্তের উদ্দেশ্যে লেখেন একটি খোলা চিঠি। এছাড়া তাদের এই কঠিন পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার জন্য সুশান্তের সমস্ত অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…