নিউজ

কলকাতার বুকে তৈরি হল ফুলবাগান মেট্রো স্টেশন, দেখুন স্টেশনের নকসা

গোটা দেশ জুড়ে করোনা আবহে টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলছে লক ডাউন। দেশের সমস্ত কনটেইনমেন্ট জোনে আগামী ৩০শে জুন পর্যন্ত লক ডাউন জারি রয়েছে। লক ডাউন উঠলেই নতুন মেট্রো স্টেশন ফুলবাগান মেট্রো চালু হবে শীঘ্রই, মেট্রো কতৃপক্ষের তরফে এমনই জানান হয়েছে। ২৬ বছর পর কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো মাটির নীচ থেকে ছুটবে। এদিকে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে। তাই লক ডাউন উঠলেই চালু হতে পারে এই মেট্রো স্টেশন।

ফুলবাগান মেট্রো স্টেশনের নামে পুরো স্টেশনটি ফুল দ্বারা চিত্রায়িত করা হয়েছে। স্টেশনে প্রবেশের দরজা থেকে মেট্রো ধরা পর্যন্ত হলুদ, সবুজ বিভিন্ন রংয়ের বাহারি ফুল দিয়ে আঁকা হয়েছে স্টেশনটি। এছাড়া মেট্রো স্টেশনে ৬টি সিঁড়ি, ৩টি এসক্যালেটর ও ৩টি লিফট। মেট্রো রেল স্টেশনে পৌঁছানো থেকে প্ল্যাটফর্ম স্ক্রিনডোরের মধ্যে নজর রাখার জন্য বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে। যারা চোখে দেখতে পাননা তাঁদের জন্য প্ল্যাটফর্মের মেঝেতে বিশেষ চিহ্ন থাকছে।

মেট্রো স্টেশনটি লম্বায় ১৪০ মিটার ও দুটি প্ল্যাটফর্মে ২৪ টি করে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। এছাড়া যারা শারীরিক ভাবে দুর্বল তাঁদের জন্য লিফটে থাকবেন কর্মী। শারীরিক ভাবে অক্ষম যাঁরা তাঁদের জন্য উচ্চতা কমিয়ে তৈরি করা হয়েছে বিশেষ টিকিট কাউন্টার। স্টেশনের প্রথম তলায় ইভিএম মেশিন। এছাড়া স্টেশনে যেকোনো বিপদ হলেই টক ব্যাগ বাটন পুশ করে সরাসরি মেট্রোরেলের কন্ট্রোল রুমে জানান যাবে। এছাড়া রয়েছে গ্লাস বক্স যা পুরোপুরি ভাঙলে ও বিশেষ বোতাম টিপলে মেট্রোরেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026