নিউজ

পঙ্গপালের কবলে ভারত, বিপর্যয়ের মুখে ৫ রাজ্যে

২০২০ সালের একটি দীর্ঘ সময় পেরিয়ে এসেছি আমরা, যা আমাদের খুব খারাপ অভিজ্ঞতার মধ্যে যেতে বাধ্য করেছে। ২০২০ সালের মাত্র ছয় মাসেরও কম সময়ে করোনা মহামারী, সুপার সাইক্লোন ও পঙ্গপালের কবলে পড়েছে ভারতীয়রা। পঙ্গপালের দাপটে ভারতের বিভিন্ন অংশ আগামী দিনে আরও সংকটে পড়তে চলেছে। রাজস্থান এবং গুজরাতের মতো রাজ্যগুলি ইতিমধ্যে এই বছরের শুরুর দিকে পঙ্গপালের কবলে পড়েছিল।

বর্তমানে মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশ পঙ্গপালের আক্রমণের মুখে পড়েছে। মনে করা হচ্ছে যে, ইরান ও পাকিস্তানের বেলুচিস্তানে জন্ম ও বৃদ্ধির পর এগুলো রাজস্থানে এসে পৌঁছেছে। সেখান থেকে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। গুজরাট ও পাঞ্জাব সরকার কৃষকদের পঙ্গপালের আক্রমণ সম্পর্কে সতর্ক করেছে। জানা গেছে, ২০ শে মে রাজস্থানের দাউসা জেলায় পঙ্গপালের ঝাঁক দেখা যায়। পাঁচ দিনের মধ্যে তারা আজমির থেকে দাউসা পৌঁছানোর জন্য প্রায় ২০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল বলে বিশেষজ্ঞদের অনুমান।

বর্তমানে এই পঙ্গপালের দল উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। জানা গেছে, রাজস্থানে ১ টি, উত্তরপ্রদেশের ১ টি ও মধ্যপ্রদেশের ২ টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশের আগ্রা, আলিগড়, মথুরা, বুলান্দশহর, হাট্রাস, এটা, ফিরোজবাদ, ময়নপুরী, ইটাওয়াহ, ফারুখাবাদ, আওরাইয়া, জালৌন, কানপুর, ঝাঁসি, মহোবা, হামিরপুর এবং ললিতপুর জেলাগুলিতে পঙ্গপালের দাপট দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

রাতারাতি বদলাবে আবহাওয়া! ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় বাড়বে অস্বস্তি

দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। দিনের বেলায়…

April 19, 2026

KKR: কেকেআরের দুঃখের দিন শেষ? ১৮ কোটির পাথিরানা আজ কলকাতায়

দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে আইপিএল ২০২৬ মরসুম কেকেআরের জন্য। এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি…

April 19, 2026

DA ২% বাড়ল! ৫০ লক্ষ কর্মচারীর বেতন বাড়ছে—লেভেল ১–১৮ কার কত লাভ জানুন

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার মহার্ঘ ভাতা (ডিএ)…

April 19, 2026

মাত্র ১ টাকায় BSNL SIM! প্রতিদিন 2GB ডেটা + আনলিমিটেড কলিং—পুরো মাসের সেরা সস্তা প্ল্যান

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার মহার্ঘ ভাতা (ডিএ)…

April 19, 2026

গরমে স্বস্তি! হাওড়া-শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ নতুন লোকাল ট্রেন ঘোষণা

তীব্র গরমে নাজেহাল যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। লোকাল ট্রেন না পাওয়া, অতিরিক্ত…

April 19, 2026

রোহিত-কোহলির কেরিয়ার কি শেষের পথে? ২০২৭ বিশ্বকাপ নিয়ে বড় ইঙ্গিত BCCI-র

সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের পর এবার নজর ২০২৭…

April 19, 2026