দমদম বিমানবন্দরে ভিনরাজ্যের যাত্রীদের জন্য তৈরি কোয়ারেন্টাইন সেন্টার
আগামী বৃহস্পতিবার ফের চালু হয়ে যাচ্ছে দমদম বিমানবন্দর। গত ২৫ তারিখ দেশ জুড়ে শুরু হয়ে যায় বিমান পরিষেবা। আর দু’দিন পরেই অর্থাৎ ২৮শে মে শুরু হচ্ছে কলকাতায় বিমান পরিষেবা। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার দমদম বিমানবন্দরের পুরোনো টার্মিনালে তৈরি হয়েছে ৪০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার। বাইরের বিভিন্ন রাজ্য থেকে যাত্রী ফিরবেন কলকাতায়। তাঁদের দেহে করোনার সংক্রমণ আছে কিনা তার জন্য তাঁদের আলাদা রাখার বন্দোবস্ত হিসেবে তৈরি হয়েছে এই কোয়ারেন্টাইন সেন্টার।
বিমানবন্দরের কোয়ারেন্টাইন সেন্টারে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে যাতে বাইরের রাজ্য থেকে আসা যাত্রীদের কোনো সমস্যা না হয়। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে যেসমস্ত যাত্রী বিমান থেকে নামবেন তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হবে। যদি কোনো যাত্রীর শরীরে কোভিড-১৯ এর নমুনা পাওয়া যায় তবে তাঁদের সোয়াব টেস্টের নমুনা নেওয়া হবে। তবে যাত্রীদের এই কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে গেলে কোনোরকম মূল্য খরচ করতে হবে না। যাত্রীরা বিমানবন্দর কর্তৃপক্ষের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছেন।
অসামরিক বিমান মন্ত্রক ও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে দমদম বিমানবন্দরে এই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে। রাজ্যে ঘূর্ণিঝড় ‘আমফান’-এর তান্ডবে তছনছ হয়ে যায় কলকাতা সংলগ্ন কয়েকটি জেলা। বাদ পড়েনি দমদম বিমানবন্দরও। বিমানবন্দরের অনেকটা জায়গা জলে ডুবে যায়। ভেঙে পড়ে এক্সিট পয়েন্টের ছাদের ফাইবারের অংশের ছাউনির বেশ কিছুটা অংশ। আর তার ফলেই গত ২৫ তারিখ সচল করা যায়নি বিমান পরিষেবা। আগামী ২৮শে মে শুরু হয়ে যাবে কলকাতায় বিমান পরিষেবা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…