বিনোদন

এবারের ঈদে বিপদ থেকে ঘুরে দাঁড়ানোর প্রার্থনা করলেন নুসরত জাহান

কৌশিক পোল্ল্যে: এবারের ঈদটা খুব আড়ম্বরহীন ভাবেই পালিত হল। প্রতি বছরের মতো মতো প্রিন্স আনোয়ার শাহ রোডে সকলের কোলাকুলি কিংবা নাখোদা মসজিদে সকলে একসঙ্গে বসে ঈশ্বরের আরধনা করা সবটাই বাদ পড়ে গেল। বন্ধ জমায়েতে একে অপরের বাড়িতে গিয়ে শাহী ভোজ খাওয়ার প্রোগ্রামটুকুও বাতিল করতে হল। একেই করোনা তার উপর ‘আমফান’। চরম ক্ষয়ক্ষতির মুখে পড়ে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে বঙ্গবাসী।

স্টুডিওপাড়াতেও নেই কোনো কাজ, শিল্পী থেকে টেকনিশিয়ান প্রত্যেকেই প্রায় দু মাসের বেতনি পাননি, যেহেতু কাজ বন্ধ। অর্থাভাবে সকলেরই নাজেহাল অবস্থা। ঈদের সময়ই বেশ কিছু বড়সড় হিট বাঁধা থাকে প্রতিবছরই কিন্তু এবার বন্ধ প্রেক্ষাগৃহে ঘোর বিপাকে হল মালিকরা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। এসব মন খারাপের মাঝেও বাংলার মুসলিমদের কাছে একটা আবেগের জায়গা এই ঈদ। এবার এক অন্যরকম ঈদ উদযাপনের সাক্ষী থাকলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।

তার বসিরহাট এলাকায় যথাসাধ্য ত্রানসামগ্রী পৌঁছে দিয়ে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এর পাশাপাশি ঘরোয়া ঈদ পালনে এবার জাঁকজমক খানিক কমই রাখলেন পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে। তবে আল্লাহর কাছে তার প্রার্থনা ছিল একটাই, এই চরম বিপদের মুহূর্ত থেকে মানুষ যেন ঘুরে দাঁড়াতে পারে, এক নতুন দিন, এক নতুন সূর্যের সাক্ষী হতে পারে। নিরাপদ পরিবেশে মুক্তমনা হয়ে চলাফেলা করতে পারে। সকলের মঙ্গলকামনায় ঈশ্বরের কাছে এটাই নুসরতের চাওয়া।

এসবের পাশাপাশি সাংসদ হিসেবেও একটা বাড়তি দায়িত্ব তো থেকেই যায়। ‘আমফান’-এ ক্ষতিগ্রস্ত বসিরহাটবাসীকে সবরকম প্রশাসনিক সাহায্য দিতে প্রস্তুত তিনি। এবারের মন কেমনের ঈদে সকলের সুস্থতা কামনা করে ঘুরে দাঁড়ানোর প্রার্থনায় নুসরত। তাই প্রতিবারের স্পেশাল বিরিয়ানি আইটেমটিও এবার বন্ধই রইল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026