দেশ

আজকালের মধ্যে ভারতে শুরু হতে পারে করোনা ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল

ঋদ্ধিমান রায়: স্বাধীনতা দিবসের দিন দেশে সাম্প্রতিক করোনা পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ বিন্দু নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভ্যাকসিন অতি দ্রুত বাজারে আনতে ভারত যে বদ্ধ পরিকর সেই ইঙ্গিত মেলে প্রধানমন্ত্রীর ভাষণে। এই বছরের মধ্যেই পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত তিনটি ভ্যাকসিন নিয়ে ট্রায়াল শুরু করে দিয়েছে।

করোনা ভ্যাকসিন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠকে। করোনা পরিস্থিতি মোকাবার জন্য কেন্দ্রের তৈরি করা নীতি আয়োগ কমিটির অন্যতম মুখপাত্র বিনোদ পল জানান,’যে তিনটি ভ্যাকসিন নিয়ে দেশে কাজ চলছে তাদের মধ্যে একটির উপর আজকালের মধ্যেই তৃতীয় ট্রায়াল শুরু হয়ে যাবে।’

জানা যাচ্ছে অক্সফোর্ড-এসট্রোজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনই ভারতে প্রথম তৃতীয় ট্রায়ালের জন্য নেওয়া হচ্ছে। কারণ, মাত্র কদিন আগেই প্রথম ট্রায়ালের কোটা শেষ করেছে দেশীয় পদ্ধতিতে তৈরি কোভ্যাকসিন ও জাইদাস ক্যাডিলার। সূত্রের খবর দেশের ২০টি জায়গার প্রায় ১৬০০ মানুষের উপর এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল করা হবে। যদিও এ বিষয়ে পাকাপাকি খবর সম্পূর্ণ ভাবে জানাতে নারাজ সরকার ট্রায়াল সফল না হওয়া পর্যন্ত।

সাধারণ ভাবে কোনো একটি ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফল করলে সেটি রেজিস্টার্ড করানোর ব্যবস্থা করানো হয়, সেই সঙ্গে চলে আর এক প্রস্থ চতুর্থ বা ফাইনাল ট্রায়ালও। এক কথায় পরিস্থিতি অনুসারে কেন্দ্র এই বছরের মধ্যেই দেশে ভ্যাকসিন আনতে মরিয়া।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026