বিনোদন

সুশান্ত মৃত্যু নিয়ে বিহার সরকারের সিবিআই আর্জি মঞ্জুর করে সুপ্রিম রায়

ঋদ্ধিমান রায়: অবশেষে মৃত্যুর দুই মাস পর বিচার নিয়ে আসার আলো দেখলেন সুশান্তের পরিবার-আত্মীয় ও ভক্তেরা। আজ সকালে সিবিআই তদন্তের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ রায় দিতে গিয়ে জানায়– সিবিআই তদন্ত চেয়ে বিহার সরকারের করা আর্জি সম্পূর্ণ বৈধ। পাশাপাশি কোর্ট বিহার সরকারের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের আনা আবেদন খারিজ করে দেয়।

এখন থেকে মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশকে সুশান্ত মামলা নিয়ে সিবিআইকে সর্বোত ভাবে সহায়তা করতে হবে। এ পর্যন্ত পাওয়া তদন্তের খুঁটিনাটি প্রমাণ ও সাক্ষ্যের নথিপত্র তুলে দিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে।

রায়ের ফলে খুশি সুশান্তের পরিবার সমেত অনুরাগীরা। সুশান্তের বাবার পক্ষের উকিল বিকাশ সিং বলেন,’সুপ্রিম কোর্টের রায়েই স্পষ্ট যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। বিহার সরকার ও বিহার পুলিশের অভিযোগের বৈধতা এই রায়ে সিদ্ধ হল। আশা করি এবার আমরা সুবিচার পাব।’

মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ করেছিলেন বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। রায়কে স্বাগত জানিয়েছেন তিনিও। সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখন্ড ও অভিনেত্রী কঙ্গোনা রানাউতও।

উল্লেখ্য, ১৪ ই জুন বান্দ্রার ফ্ল্যাটে রহস্যজনক ভাবে মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের পরিবার ও ভক্তেরা খুনের অভিযোগ তুললেও মুম্বই পুলিশ আত্মহত্যা বলে দাবি করে। গত মাসে সুশান্তের বান্ধবী রিহা ও তার পরিবারের বিরুদ্ধে সুশান্তের ব্যাংক একাউন্ট থেকে টাকা নয়ছয় করার অভিযোগসহ বিহার পুলিশের কাছে ষোল দফার মামলা করেন সুশান্তের বাবা। এরপরই তদন্তে নেমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করে বিহার পুলিশ ও ইডি। এই সূত্রেই বিহার পুলিশ এবং সুশান্ত অনুরাগীরা সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত সিবিআই এর হাতে তুলে দেওয়ার দাবি করতে থাকে। আজ সুপ্রিম কোর্টের রায়ে সুশান্ত সিং এর মৃত্যুর সঠিক তদন্তের দিকে এক ধাপ এগোনো গেল বলে মত সুশান্ত ভক্তদের।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026