মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনে, মঙ্গলবার স্বাক্ষরিত হলো ইন্দো – মার্কিন প্রতিরক্ষা চুক্তি। নয়াদিল্লির হায়দ্রাবাদ ভবনে এই চুক্তিতে সই করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দু দেশের রাষ্ট্রপ্রধান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ বিবৃতিতে দাবি করেন, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে স্বাক্ষরিত হলো ইন্দো – মার্কিন প্রতিরক্ষা চুক্তি। ৩ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী আমেরিকার থেকে এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ও এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার কিনবে ভারত।’ এই যুদ্ধ বিমানগুলো বিশ্বের সেরা বলে জানান ট্রাম্প।
এই চুক্তির মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষার দিক থেকে মজবুত জায়গায় অবস্থান করবে বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়। মুসলিম মৌলবাদ বা ইসলামিক টেরর নিয়ে যৌথভাবে লড়াইয়ের ঈঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের একসঙ্গে লড়াই করবে ভারত আমেরিকা।’ প্রতিরক্ষা ও বিজ্ঞানের উন্নতিতে আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ করার ঈঙ্গিত দেন তিনি।
আরও পড়ুন : ট্রাম্প-মোদী বৈঠক, স্বাক্ষরিত হল ৩০০ কোটির প্রতিরক্ষা চুুুক্তি
এদিনের যুক্তি অনুযায়ী আমেরিকা থেকে ২.৬ বিলিয়ন ডলার মূল্যের ২৪টি এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ও প্রায় ৮০ কোটি ডলার মূল্যের ছ’টি এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার কিনবে ভারত, এমনটাই জানা দুই দেশের রাষ্ট্রপ্রধানের যৌথ বিবৃতিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…