কয়েকদিন ধরেই গুজব শোনা যাচ্ছে যে, বড়পর্দায় আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির জীবন কাহিনী। পরিচালক-প্রযোজক করণ জোহরের সাথে সৌরভ গাঙ্গুলির মুম্বাইয়ে বিসিসিআই অফিসে বৈঠকের পর থেকেই জল্পনা তুঙ্গে যে এবার দাদার বায়োপিক হতে চলেছে করুন জোহরের পরিচালনায়। এবার শোনা যাচ্ছে দাদার বায়োপিকে দাদার চরিত্রে অভিনয়ের জন্য নাকি ঋত্বিক রোশনকে নেওয়া হতে পারে।
এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। করণ জোহর নিজেই চাইছেন দাদার চরিত্রে ঋত্বিক রোশনকে। করণ জোহরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ঋত্বিকের সাথে করণ জোহরের খুবই ভালো সম্পর্ক। তাই হয়তো দাদার বায়োপিকে অভিনয়ের জন্য ঋত্বিক রাজিও হতে পারেন।
আরও পড়ুন : বিবাহ বার্ষিকীতে বৌকে চুম্বন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল জিতের ছবি
জানা যাচ্ছে দাদার সাথে করণ জোহরের বৈঠকে এই বায়োপিকের ব্যাপারেই কথা হয়েছে। যেখানে দাদা নাকি বায়োপিকের ব্যাপারে তার প্রাথমিক সম্মতি জানিয়েছেন। এখন করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন হাউস রাইটস এর ব্যাপারে দাদার সাথে আলোচনা করবে তারপরই সব ঠিকঠাক থাকলে ঘোষণা করা হবে। তবে এই বিষয়ে দাদা বা করণ জোহর দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…