নিউজ

ভারতের সাথে কী কী বিষয়ে চুক্তি করল আমেরিকা, দেখুন একনজরে

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়েছে হায়দ্রাবাদ ভবনে। সেখান থেকে বেরিয়ে মোদী খুব বিশ্বাসের সঙ্গে বলেছেন যে একটা বড় বানিজ্য চুক্তি হয়েছে আমেরিকার সাথে এবং তা ভালই হবে। তিনি আরো জানিয়েছেন যে ভারত এবং আমেরিকা দুই দেশই সুস্থ ও ভারসাম্যপূর্ণ বানিজ্য করতে অকপট। গত তিন বছরে এই দুই দেশের দ্বিপার্শ্বিক চুক্তি অনেক উন্নতি করেছে এবং ভারসাম্য বজায় রেখেছে।

বৈঠকের পর ট্রাম্প বলেছেন যে বানিজ্য চুক্তিগুলিতে বিশেষ নজর রাখা হয়েছে। সোমবার আহমেদাবাদের নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে মোদীকে তিনি খুব শক্ত আলোচক বলে উল্লেখ করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট এই চুক্তিতে যে খুশি হয়েছেন সেটাও বলেছেন। আমেরিকার বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম যেমন- অ্যাপাচে, এমএইচ – ৬০ এই হেলিকপ্টারগুলি ভারত কিনবে বলে।যার মূল্য ৩ বিলিয়ন ডলার।যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে  খুব সাহায্য করবে বলা হয়েছে। অ্যাপাচে- র মধ্যে ৩০ এমএম এর একটি চেন গান আছে। যার মধ্যে ১২০০ রাউনড গুলি থাকবে। দিনের সাথে রাতে ও বিপক্ষের উপর হামলা চালাতে পারবে এই শক্তিশালী অ্যাপাচে।

আরও পড়ুন : আমেরিকা থেকে বিশ্বের সেরা যুদ্ধ বিমান কিনছে ভারত

এর সাথে রাতে দেখার মত ক্যামেরা থাকবে। এর সামনে রয়েছে শক্তিশালী সেন্সর যা কিনা ঘ্রান শক্তির মত কাজ করবে। আর এটা পুরোটাই বুলেট পুরুফ। সুতরাং যুদ্ধক্ষেত্রে ভারতকে এটা অনেক সাহায্য করবে বলে বিশেষজ্ঞরা বলছেন। ট্রাম্পের ৩৫ ঘণ্টা সফরে আসল কারণ এই বানিজ্য চুক্তি। এই চুক্তি ভারতের ক্ষেত্রে কতটা লাভজনক হবে তা পরেই জানা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026